দিনাজপুরে শিশুশ্রম প্রতিরোধে নিয়োগদাতাদের সঙ্গে মতবিনিময়
ছবি: সংগৃহীত
শিশুশ্রম প্রতিরোধ ও নির্মূলে নিয়োগদাতাদের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করার লক্ষ্যে দিনাজপুরে বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০সেপ্টেম্বর) সকাল ১০টায় কারিতাস বাংলাদেশ, দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভা শেষে শিশুশ্রম থেকে উত্তরণের লক্ষ্যে ১৫ জন শ্রমজীবী শিশুকে ভোকেশনাল/কারিগরি শিক্ষা সহায়তা প্রদান করা হয়।
সহায়তাপ্রাপ্তদের মধ্যে ছয়জন মেয়ে ও নয়জন ছেলে রয়েছে। মতবিনিময় সভায় শিশুশ্রমের বর্তমান পরিস্থিতি, এর কারণ ও ঝুঁকি,
শিশুদের ওপর নেতিবাচক প্রভাব, শিশুশ্রম প্রতিরোধে নিয়োগদাতাদের দায়িত্ব, শিশু নিয়োগের ক্ষেত্রে আইনগত বিধিনিষেধ, কর্মক্ষেত্রে শিশুদের নিরাপত্তা ও অধিকার এবং শিশুশ্রমে নিয়োজিত শিশুদের শিক্ষা ও বিকল্প সুযোগের সঙ্গে সম্পৃক্ত করার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কারিতাস দিনাজপুর অঞ্চলের কর্মসূচি কর্মকর্তা মি. শিশির কস্তা। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার শিশু বিষয়ক কর্মকর্তা মুহা. আব্দুল ওয়াহেদ।
বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার নির্মল কুমার রায়।