ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের অভিষেক ও সাধারণ সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের অভিষেক ও সাধারণ সভা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অভিষেক অনুষ্ঠান ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জয়নাল আবেদীন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আনজামুল হক আরজু।

অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম ফেরদৌস, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন ও অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাত হোসেন ।

বক্তারা ব্যবসা-বাণিজ্যের প্রসার, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা এবং জেলার অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করেন। চেম্বার অব কমার্সের মাধ্যমে ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সমন্বয় বাড়ানো এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হয়।

পরে ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি মো. শরিফুল ইসলাম শরিফ।

সাধারণ সভায় চেম্বারের সাংগঠনিক কার্যক্রম, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সভায় চেম্বারের বিভিন্ন পর্যায়ের সদস্যরা তাদের মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানে ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্যরা ছাড়াও জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।