কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে, গ্রেফতার ৩

কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে, গ্রেফতার ৩

সংগৃহীত ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কিশোরীকে অপরহরণের পর রাতভর আটক রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, ইছরপুর এলাকার দুলাল মিয়া, মিশন রোডের ভাড়াটিয়া মো. জুয়েল মিয়া ওরফে সোহেল এবং সোনার বাংলা রোডের ভাড়াটিয়া আল আমিন ইসলাম। সোহেল ও আল আমিনের বাড়ী হবিগঞ্জের চানপুর ও রীচি গ্রামে।

এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় ওই কিশোরী কাজ শেষে বাড়ি ফিরছিল। এ সময় উকিল বাড়ি সড়কে তিন যুবক তার গতিরোধ করে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়। ইছবপুর এলাকায় দুলাল মিয়ার ভাড়া বাসায় আটকে রেখে ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টা থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত তাকে তিনজনে মিলে পালাক্রমে ধর্ষণ করে। নির্যাতন শেষে ২৭ সেপ্টেম্বর সকালে গুরুতর আহত অবস্থায় তাকে শ্রীমঙ্গল রেলস্টেশনে রেখে পালিয়ে যায় তারা।

খবর পেয়ে পরিবারের সদস্যরা রেলস্টেশন থেকে ওই কিশোরীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কিশোরীকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠান। বর্তমানে সে সদর হাসপাতালের গাইনি বিভাগে চিকিৎসাধীন আছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, গণধর্ষণের ঘটনায় মামলা দায়েরের পর তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।’