পটুয়াখালীতে পুকুরে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু
ছবিঃ সংগৃহীত।
পটুয়াখালী দুমকিতে পুকুরে পড়ে হালিমা (৯) ও আবুবকর (৭) নামের দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের দক্ষিণ মুরাদিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত হালিমা ও আবুবকর দক্ষিণ মুরাদিয়া এলাকার আব্দুর রহমান মৃধার ছেলে-মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে শিশু আবুবকর ও হালিমা বাসা থেকে খেলতে বের হয়, আবুবকর পানিতে পড়লে বোন হালিমা তুলতে যায়। এ সময় সেও পানিতে ডুবে যায়। পরে তার মা বাসায় এসে খোঁজাখুঁজির একপর্যায় ছেলে-মেয়েকে পানিতে ভাসতে দেখেন। তাদের উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মাহবুবর রহমান দু’জনকে মৃত ঘোষণা করেন।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল হান্নান বলেন, লোকমুখে খবর শুনেছি পরিবার থেকে কোনো অভিযোগ পাইনি।