বিদেশি নির্ভরতা কাটিয়ে সাউথ পার্সে ইরানের রেকর্ড গ্যাস উৎপাদন

বিদেশি নির্ভরতা কাটিয়ে সাউথ পার্সে ইরানের রেকর্ড গ্যাস উৎপাদন

ফাইল ছবি।

বিশ্বের সর্ববৃহৎ গ্যাসক্ষেত্র সাউথ পার্সের ফেজ-১১ প্রকল্পের উন্নয়ন কাজ সফলভাবে সম্পন্ন করেছে ইরান।এর মাধ্যমে প্রকল্পটিতে দৈনিক ১ বিলিয়ন ঘনফুট (প্রায় ২৮.৩ মিলিয়ন ঘনমিটার) গ্যাস উৎপাদনের সর্বোচ্চ সক্ষমতা অর্জিত হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহের নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ফরাসি জ্বালানি জায়ান্ট টোটাল এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সিএনপিসি চুক্তি থেকে সরে দাঁড়ানোর পর বছরের পর বছর ধরে প্রকল্পটি থমকে ছিল।

পরবর্তীতে দেশীয় প্রকৌশলীদের কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতাকে কাজে লাগিয়ে পুরো উন্নয়ন কাজ শেষ করা হয়।

ইরানি কর্মকর্তাদের মতে, এই মাইলফলক অর্জনের ফলে দেশটির অভ্যন্তরীণ জ্বালানি সংকট দূর হবে এবং আসন্ন শীত মৌসুমে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।

কাতার ও ইরানের মধ্যকার পারস্য উপসাগরের সামুদ্রিক সীমান্তে অবস্থিত হওয়ায় সাউথ পার্স গ্যাসক্ষেত্রের এই ফেজটি ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।