এআই দিয়ে ছবি এডিটে চেহারা ঠিক রাখতে কাজে লাগবে গুরুত্বপূর্ণ এই ৫টি প্রম্পট

এআই দিয়ে ছবি এডিটে চেহারা ঠিক রাখতে কাজে লাগবে গুরুত্বপূর্ণ এই ৫টি প্রম্পট

ছবিঃ সংগৃহীত।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে ছবি সম্পাদনা এখন বেশ সহজ। কয়েকটি নির্দেশনা দিয়েই বদলে ফেলা যায় ছবির পটভূমি, পোশাক, আলো কিংবা পুরো পরিবেশ।

তবে এআই দিয়ে ছবি এডিট করার সময় একটি সাধারণ সমস্যা হলো- মূল ব্যক্তির চেহারাই অনেকটা বদলে যায়। মুখের গড়ন, ত্বকের রং, চুলের ধরন কিংবা চোখ-মুখের বৈশিষ্ট্যেও পরিবর্তন দেখা দিতে পারে।

তবে প্রম্পট লেখার সময় কিছু নির্দিষ্ট নির্দেশনা যোগ করলে এই সমস্যা অনেকটাই কমানো সম্ভব। বিশেষ করে মুখের পরিচয় অপরিবর্তিত রাখার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করলে এআইকে কাঙ্ক্ষিত ফলাফল দিতে সহায়তা করতে পারে।

ছবি সম্পাদনার বিভিন্ন প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যেতে পারে এমন পাঁচটি প্রম্পট থাকছে-

১. মুখের পরিচয় ঠিক রাখতে

ছবির পোশাক বা পটভূমি বদলাতে গিয়ে মুখের পরিবর্তন ঠেকাতে ব্যবহার করা যেতে পারে এই প্রম্পট-

Prompt: “Use my uploaded photo as the exact identity reference. Keep my face, facial features, face shape, skin tone, hairstyle and overall identity unchanged. Do not alter or regenerate my facial structure. Only edit the background, clothing and environment as requested. Maintain realistic proportions, natural skin texture and authentic identity.”

পটভূমি, পোশাক কিংবা আশপাশের পরিবেশ পরিবর্তনের ক্ষেত্রে এটি বিশেষভাবে কাজে লাগতে পারে।

২. পেশাদার প্রোফাইল ছবি তৈরিতে

চাকরি, জীবনবৃত্তান্ত, পেশাগত পরিচিতি কিংবা অফিসিয়াল প্রোফাইলের জন্য ছবিকে আরও পরিপাটি করতে চাইলে ব্যবহার করা যেতে পারে-

Prompt: “Keep my exact facial identity unchanged. Transform this photo into a professional high-quality portrait. Preserve my original facial features, skin tone, hairstyle and natural appearance. Improve lighting, background and overall image quality only. Do not beautify, reshape or modify my face.”

এতে ছবির আলো, ব্যাকগ্রাউন্ড ও সামগ্রিক মান উন্নত করার নির্দেশ থাকবে, কিন্তু মুখের গঠন পরিবর্তন না করার বিষয়টিও স্পষ্ট থাকবে।

৩. ভ্রমণের ছবি বানাতে

বাস্তবে কোথাও না গিয়েও নির্দিষ্ট কোনো স্থানকে ছবির পটভূমি হিসেবে যুক্ত করতে চাইলে ব্যবহার করা যেতে পারে এই নির্দেশনা-

Prompt: “Use my uploaded image as the exact identity reference. Keep my face and identity completely unchanged. Place me naturally in [LOCATION]. Maintain realistic body proportions, natural lighting, realistic shadows and authentic skin texture. Change only the environment and clothing if requested. Do not alter my facial features or identity.”

এখানে [LOCATION]-এর জায়গায় কাঙ্ক্ষিত স্থানটির নাম লিখতে হবে। যেমন- Paris, Switzerland, Cox’s Bazar বা কোনো নির্দিষ্ট পর্যটনকেন্দ্র।

৪. শুধু পোশাক পরিবর্তন করতে

ছবির মানুষটির মুখ, চুল, ভঙ্গি কিংবা শরীরের গড়ন অপরিবর্তিত রেখে শুধু পোশাক বদলাতে চাইলে এই প্রম্পট ব্যবহার করা যেতে পারে-

Prompt: “Keep my exact face, facial features, hairstyle, skin tone and identity unchanged. Change only my outfit to [OUTFIT]. Preserve my natural body proportions, pose and facial expression. Make the clothing realistic with natural fabric texture, lighting and shadows. Do not modify my face.”

[OUTFIT]-এর জায়গায় কাঙ্ক্ষিত পোশাকের ধরন লিখলেই হবে। যেমন- formal suit, traditional saree, casual outfit বা evening dress।

৫. সিনেমাটিক লুক তৈরি করতে

সাধারণ ছবিকে সিনেমার দৃশ্যের মতো করে তুলতে চাইলে ব্যবহার করা যেতে পারে এই প্রম্পট-

Prompt: “Use my uploaded photo as the exact identity reference. Preserve my face, facial features, hairstyle, skin tone and identity exactly. Create a cinematic, photorealistic scene with professional lighting, realistic shadows, natural skin texture and DSLR-quality details. Do not change or regenerate my face. Only modify the environment, composition and lighting as requested.”

এ ধরনের প্রম্পট ব্যবহার করে ছবির পরিবেশ, আলো, কম্পোজিশন ও ভিজ্যুয়াল স্টাইল পরিবর্তন করা যায়, একই সঙ্গে মুখের স্বাভাবিক বৈশিষ্ট্য ধরে রাখার নির্দেশও দেওয়া যায়।

প্রম্পটে যে বিষয়গুলো মনে রাখা জরুরি

এআই দিয়ে ছবি সম্পাদনার সময় শুধু ‘মুখ পরিবর্তন করবেন না’ বলার বদলে face, facial features, face shape, skin tone, hairstyle এবং identity unchanged- এ ধরনের নির্দিষ্ট নির্দেশনা ব্যবহার করা তুলনামূলকভাবে বেশি কার্যকর হতে পারে।

একই সঙ্গে কোথায় পরিবর্তন করা যাবে এবং কোথায় করা যাবে না, সেটিও স্পষ্ট করে দেওয়া ভালো। যেমন- “Only change the background” বা “Change only the outfit” ধরনের নির্দেশনা এআইকে সম্পাদনার সীমা বুঝতে সাহায্য করতে পারে।

তবে কোনো প্রম্পটই সব এআই টুল বা সব ছবিতে শতভাগ একই ফল নিশ্চিত করে না। ছবির মান, ব্যবহৃত এআই মডেল এবং সম্পাদনার ধরন অনুযায়ী ফল ভিন্ন হতে পারে।

তাই প্রয়োজন হলে প্রম্পটের সঙ্গে “preserve original identity”, “do not regenerate the face” কিংবা “maintain natural facial features”-এর মতো নির্দেশনাও যোগ করা যেতে পারে।