গোপালগঞ্জে দোকান কর্মচারীর ঘাতকদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
ছবি: সংগৃহীত
গোপালগঞ্জে ইমাম মৃধা নামে এক দোকান কর্মচারীকে হত্যার অভিযোগ তুলে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন তার স্বজন ও এলাকাবাসী।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহতের স্বজন, স্থানীয় এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধনে অংশ নেওয়া স্বজনরা অভিযোগ করেন, ইমাম মৃধাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ধানের মিলের একটি পরিত্যক্ত ঘরের জানালার সঙ্গে বেল্ট দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।