মেয়েকে ধর্ষণের মামলায় বাবার যাবজ্জীবন
প্রতিকি ছবি
রাজবাড়ীতে নিজের মেয়েকে ধর্ষণের দায়ে শহিদুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. তহিদুল ইসলাম এই রায় দেন। রায়ের সাথে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
শহিদুল ইসলাম রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পাকালিয়া গ্রামের মৃত মকছেদ ফকিরের ছেলে। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম এক বছর ধরে তার নিজ মেয়েকে ধর্ষণ করে আসছে। ২০২১ সালের ২৮ ডিসেম্বর রাত ১০টার দিকে কন্যার মা শাহানা খাতুন নিজের মেয়ের সাথে তার স্বামী ধস্তাধস্তি দেখতে পান। কয়েকদিন পর জানতে পারেন শহিদুল এক বছর ধরে নিজ মেয়েকে ধর্ষণ করে আসছে। ধর্ষণের অভিযোগ তুলে শাহানা বালিয়াকান্দি থানায় এজাহার দায়ের করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) জাহিদ উদ্দীন মোল্লা বলেন, আদালত দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে রায় দিয়েছেন।