চট্টগ্রামে ৩ থানার ওসি পদে রদবদল

চট্টগ্রামে ৩ থানার ওসি পদে রদবদল

ফাইল ছবি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তিন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। 

বুধবার (৭ অক্টোবর) বিকেলে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক আদেশে এ রদবদল করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী।

আদেশ অনুযায়ী, মো. নাজের হোসেন চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) পদ থেকে আকবরশাহ থানার ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন। আকবরশাহ থানার ওসি মো. কামরুজ্জামানকে খুলশী থানায় বদলি করা হয়েছে।

অন্যদিকে, খুলশী থানার বর্তমান ওসি মো. আবদুর রহিমকে সিটিএসবিতে বদলি করা হয়েছে।

আদেশে জনস্বার্থে এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।