কুড়িগ্রামে নদে গোসলে নেমে শিশু নিখোঁজ

কুড়িগ্রামে নদে গোসলে নেমে শিশু নিখোঁজ

প্রতিকি ছবি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদে গোসলে নেমে আলমিনা (৮) নামের এক কন্যা শিশু নিখোঁজ হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটি জীবিত কিংবা মৃত খুঁজে পাওয়া যায়নি। শনিবার (১০ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার নুনখাওয়া ইউনিয়নের বোয়ালমারী ক্লিনিকের পাশের দুধকুমার নদের ঘাটে এ ঘটনা ঘটে। নিখোঁজ আলমিনা ওই গ্রামের বাসিন্দা আলী হোসেনের মেয়ে। 

পুলিশ জানায়, শনিবার দুপুরে বাড়ির সন্নিকটে বোয়ালমারী ক্লিনিকের পাশের দুধকুমার নদীর ঘাটে আলমিনাসহ তিনজন গোসলে নামলে স্রোতে ভেসে যায়। এসময় বাকি দুইজন সাঁতার কেটে তীরে উঠতে পারলেও  আলমিনা তলিয়ে যায়। তীরে উঠা দুইজন চিৎকার করলে সবাই এসে জড়ো হয়। এসময় স্থানীয়রা নদে নেমে তাকে খোজাখুজি করে। 
খোজ না পেয়ে বিষযটি নাগেশ্বরী ফায়ার ফায়ার সার্ভিসকে জানালো হলে, ফায়ার এন্ড সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সাথে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়। পরে রংপুর ফায়ার এন্ড সিভিল ডিফেন্সের  ডুবুরী দলকে খবর দেয়া হয়। 

ফায়ার সার্ভিস থেকে জানানো হয়, রংপুরে জানানো হয়েছে। ডুবুরি দল আসলে উদ্ধার কাজ শুরু হবে। ঘটনাস্থলে থাকা নাগেশ্বরী থানার সাব ইন্সপেক্টর  ইদ্রিস আলী জানান, নিখোজ আলমিনাকে এখন পর্যন্ত পাওয়া যায়নি।