রুয়েটের ১১৫তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত
সংগৃহীত
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রুয়েটের উপাচার্যের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।
সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন, মেকানিক্যাল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, আইসিটি সেলের ইনচার্জ অধ্যাপক ড. মো. সামিউল হাবিব, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. এইচ. এম. রাসেল, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আব্বাস আলী এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরীসহ সিন্ডিকেট সদস্যবৃন্দ।
সভায় একাডেমিক কার্যক্রমের উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি ইউজিসির নির্দেশক্রমে রুয়েটে পৃথক ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার চালুর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।