তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা

তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা

ফাইল ছবি

শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানিগুলো হলো- অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, জিকিউ বলপেন, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ। রবিবার (১১ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

অলিম্পিক ইন্ডাস্ট্রিজের সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডাদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত বছরে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১০ টাকা। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ৬৯ টাকা ৩৫ পয়সা। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ৩০ নভেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ নভেম্বর।

জিকিউ বলপেন

জিকিউ বলপেন ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১২ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ১৪৩ টাকা ৬০ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ৪ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

সিমটেক্স ইন্ডাস্ট্রিজ

সিমটেক্স ইন্ডাস্ট্রিজ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ নগদ এবং উদ্যোক্তা ও পরিচালকদের জন্য ৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১ টাকা ২৫ পয়সা। গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ২২ টাকা ৭২ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ৫ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।