পঞ্চগড়ে মাসব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

পঞ্চগড়ে মাসব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

সংগৃহীত

পঞ্চগড়ে নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে যমুনা ব্যাংকের মাধ্যমে মাসব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় এ অবস্থিত আরডিআরএস ট্রেনিং সেন্টারে গত ১৯ শে অক্টোবর এক মাসব্যাপী (১০০ ঘন্টা) এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোববার (২৫ অক্টোবর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ও নির্বাহী প্রোগ্রাম পরিচালক (ইপিডি) মোহাম্মদ ওয়ালিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাইনুল হাসান, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও উপ-নির্বাহী প্রোগ্রাম পরিচালক (ডিইপিডি) জনাব মাহমুদা আক্তার, অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. মাসুম বিল্লাহ। 

এসময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও যমুনা ব্যাংক পিএলসির সিবিও নূর মোহাম্মদ। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও ডেপুটি প্রকল্প পরিচালক জনাব মো. ওয়াসিম। জনাব নসরুল হাদি মোহাম্মদ নুসরাত, যমুনা ব্যাংকের এসএভিপি এন্ড হেড অফ এসএমই মার্কেটিং মো. রাশেদ মামুন। 

প্রধান অতিথি তার বক্তব্যে নতুন উদ্যোক্তা তৈরীর এই উদ্যোগকে দেশ ও অর্থনীতির জন্য মাইলফলক হিসাবে উল্লেখ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত সকল স্তরের অতিথিবৃন্দ, প্রশিক্ষণার্থী, কর্মকর্তা কর্মচারী, প্রিন্ট মিডিয়াসহ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে তার বক্তব্য শেষ করেন।