লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের নিয়ে ‘স্টুডেন্ট ব্যাংকিং’ কনফারেন্স

লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের নিয়ে ‘স্টুডেন্ট ব্যাংকিং’ কনফারেন্স

ছবি: সংগৃহীত

'এক দেশ, এক কিউআর লেনদেনে বাংলা কিউআর আর্থিক সাক্ষরতায় সূচিত হোক নিরাপদ ক্যাশলেস লেনদেন' এ প্রতিপাদ্যে শিক্ষার্থীদের নিয়ে লক্ষ্মীপুরে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে সিটি ব্যাংকের আয়োজনে সদর উপজেলা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি লক্ষ্মীপুর -ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে রোজগার্ডেন চাইনিজ রেস্টূরেন্টের হল রুমে আলোচনা অনুষ্ঠিত  হয়। 

কুমিল্লা সিটি ব্যাংকের আঞ্চলিক প্রধান মো. রেজাউল করিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক কাজী মুতমাইন্না তাহমিদা। 

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের সহকারী পরিচালক শেখ অহনা হাকিম, সোনালী ব্যাংকের লক্ষ্মীপুর শাখার এজিএম মোহাম্মদ ইউছুফ ও জনতা ব্যাংকের লক্ষ্মীপুর শাখার ব্যবস্থাপক ওয়াজি উল্লাহ।