ইরানে হামলার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প: রুবিও

ইরানে হামলার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প: রুবিও

সংগৃহীত ছবি

তেহরানে নতুন করে সামরিক হামলা চালানো হবে কি না, সে বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। 

জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনব্যাপী বৈঠক শেষে জর্জিয়ার আটলান্টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

রুবিও বলেন, মার্কিন প্রশাসন কূটনৈতিক উপায়ে চলমান সংকটের নিরসন চায়, তবে ওয়াশিংটন চাইলে যেকোনো মুহূর্তে তাদের সামরিক উদ্দেশ্য হাসিল করার সক্ষমতা রাখে।

আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্প ইরানকে সম্পূর্ণ পরাস্ত করতে নতুন করে হামলার পরিকল্পনা করছেন, এমন গুঞ্জনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুবিও জানান, কোনো ধরণের সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়কে হালকাভাবে দেখা হচ্ছে না এবং এই মুহূর্তে এ বিষয়ে নতুন কোনো ঘোষণা দেওয়ার নেই। একই সঙ্গে তিনি বাণিজ্যিক জাহাজে ইরানের ধারাবাহিক হামলার তীব্র সমালোচনা করেন। তবে চলমান আলোচনা বা এর সময়সীমা নিয়ে বিষদ মন্তব্য না করে তিনি বলেন, কূটনৈতিক সমাধানের সুযোগ থাকলে যুক্তরাষ্ট্র তা গ্রহণ করতে প্রস্তুত রয়েছে।

এদিকে ট্রাম্পের অব্যাহত হুমকির মুখে একই দিন ইরান ও ইসরায়েলকে সতর্ক বার্তা দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যেকোনো নতুন আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর হুঁশিয়ারি দেন তিনি। 

সূত্র: আরব নিউজ