৫৬ বছরে নতুন জীবন শুরু করলেন ওমর আব্দুল্লাহ

৫৬ বছরে নতুন জীবন শুরু করলেন ওমর আব্দুল্লাহ

ফাইল ছবি

ভারতের জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ ৫৬ বছর রয়সে সাংবাদিক নিধির (৪৯) সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। এটা দুজনেরই দ্বিতীয় বিয়ে। গত শুক্রবার (৩০ অক্টোবর) শ্রীনগরে ছোট্ট অনুষ্ঠানে চারহাত এক হয় ওমর এবং নিধির। পরিবারের হাতেগোনা কিছু লোকজনই উপস্থিত ছিলেন তাদের বিয়েতে। 

ওমরের বাবা তথা ন্যাশনাল কনফারেন্সের প্রেসিডেন্ট ফারুখ আবদুল্লাহ, মা মলি আবদুল্লাহ নবদম্পতিকে আশীর্বাদ করেন। 

ওমরের তিন বোনও যোগ দেন বিয়ের অনুষ্ঠানে। নিধির বাবা, প্রবীণ সাংবাদিক এমকে রাজধান এবং মা সরলা রাজদানও এতে উপস্থিত ছিলেন। 

বিয়ের খবর প্রকাশ্যে আসতেই তাদের শুভেচ্ছা জানিয়েছেন অনেকে। বিয়ের পর রিসেপশনেরও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

দিল্লির পৃথ্বীরাজ রোডে জম্মু-কাশ্মীর হাউসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমন্ত্রিত রাজনৈতিক জগতের বিশিষ্টরা। 

জানাগিয়েছে, এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির সংখ্যা ৭১ জন। অতিথি তালিকায় রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং রবার্ট ভদ্রা। আমন্ত্রণ পেয়েছেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও।

ওমর আবদুল্লাহ প্রথম বিয়ে করেন ১৯৯৪ সালে। অবসরপ্রাপ্ত সেনাকর্তা রামনাথের মেয়ে পায়েল নাথে সঙ্গে তার বিয়ে হয়। তাদের জহির আব্দুল্লাহ ও জামির আব্দুল্লাহ নামে দুটি সন্তানও রয়েছে। 

২০১১ সালের সেপ্টেম্বর মাসে ওমর জানান, পায়েল এবং তিনি আলাদা থাকতে শুরু করেছেন। দীর্ঘ সময় ধরে বিবাহবিচ্ছেদের মামলা চলছিল তাদের। শেষ পর্যন্ত চলতি বছরের জুলাই মাসে সুপ্রিম কোর্ট তাদের বিবাহবিচ্ছেদে সিলমোহর দেয়। 

গত ৩১ জুলাই সুপ্রিম কোর্ট বলেন, দুই পক্ষ পারস্পরিক সম্মতিতে বিবাহ বিচ্ছেদ এবং তাদের মধ্যে চলমান বিরোধ নিষ্পত্তিতে রাজি হওয়ায় বিবাহ বিচ্ছেদের ব্যবস্থা করা হবে। একে অপরের বিরুদ্ধে করা মামলাগুলোও প্রত্যাহারে রাজি হন তারা।

অন্য দিকে, কাশ্মীরি পণ্ডিত পরিবারের মেয়ে নিধির প্রথম স্বামী সাংবাদিক তথা লেখক নীলেশ মিশ্র। ২০০৫ সালে বিয়ে হয়েছিল তাদের। বিবাহবিচ্ছেদ হয় ২০০৭ সালে। এবার জীবনের দ্বিতীয় অধ্য়ায়ের সূচনা করলেন ওমর আব্দুল্লাহর সঙ্গে।

কে এই নিধি রাজদান?

নিধি রাজদান ভারতের খ্যাতনামা সাংবাদিকদের মধ্যে অন্যতম। ১৯৭৭ সালের ১১ এপ্রিল তার জন্ম। তিনি কাশ্মীরি পণ্ডিত পরিবারের মেয়ে। তার জন্ম ও বেড়ে ওঠা দিল্লিতে। 

লেডি শ্রীরাম কলেজ থেকে পড়াশোনা করেছেন তিনি। তার শিকড় জম্মু-কাশ্মীরের বডগাম এলাকায়। সাংবাদিকতার জগতে দীর্ঘদিনের পরিচিত মুখ নিধি। 

এর আগে ২০০৫ সালে সাংবাদিক ও লেখক নীলেশ মিশ্রের সঙ্গে তার বিয়ে হয়েছিল বলে জানা যায়। ২০০৭ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এবার ওমর আবদুল্লার সঙ্গে নতুন জীবন শুরু করলেন তিনি।

ওমর আবদুল্লার দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে চর্চা শুরু হয়েছে। কয়েকদিন আগেই প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছিল তার। দীর্ঘদিন ধরে আলাদা থাকছিলেন ওমর ও তার প্রথম স্ত্রী পায়েল আব্দুল্লাহ।

ওমর আবদুল্লাহর এটি দ্বিতীয় বিয়ে 

কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার ছেলে ওমর বিদেশে পড়াশোনা শেষ করে রাজনীতিতে যোগ দেন। অল্প বয়সেই জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি। 

বিয়ের ছবিতে ওমরের পরনে ছিল নীল রঙের পোশাক। নিধিকে দেখা গিয়েছে লাল ও সোনালি রঙের সাজে। একসঙ্গে ছবি পোস্ট করে সকলের সঙ্গে সুখবর ভাগ করে নিয়েছেন মুখ্যমন্ত্রী। নিধিও সমাজমাধ্যমে বিয়ের খবর শেয়ার করে লেখেন, ‘It’s done bro’।