ঢাক ঢোল বাজিয়ে সাফল্য উদযাপন
ছবি: সংগৃহীত
চলতি বছরে এইচএসসি ও সমমান পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের পাসের হার ৪৮ দশমিক শূন্য ৪ শতাংশ। এই ফলাফল বিপর্যয়ের সময়ে কুমিল্লা আইডিয়াল কলেজ পরীক্ষায় পাশের হার ছিল ৮৫ দশমিক ৮৬ শতাংশ। তাই ফলাফল প্রকাশের পরের দিন নগরীতে ঢাক ঢোল বাজিয়ে এই সাফল্য উদযাপন কলেছে শিক্ষাপ্রতিষ্ঠানটি।
এদিকে কুমিল্লা শহরের বেসরকারি কলেজগুলোর মধ্যে প্রথম স্থান অর্জনের পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের সকল কলেজগুলোর মধ্যে পাসের হারের ভিত্তিতে ১৭তম স্থান অর্জন করে। এ নিয়ে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা আয়োজন করা হয়।
আনন্দ শোভাযাত্রা শেষে ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইনের পরিচালনায় বক্তব্য রাখেন কুমিল্লা আইডিয়াল কলেজের সভাপতি শাহ মোহাম্মদ অলমগীর, কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, কলেজ নির্বাহী সদস্য দিলনাশি মোহসিন ও মো. আবদুস সামাদ, কলেজ পরিচালক রোকেয়া বেগম শেফালী, মাহমুদা আক্তার, হারুন আর রশিদ, দেলোয়ার হোসেন।
শাহ মোহাম্মদ আলমগীর খান বলেন, আমাদের অর্জন অত্যন্ত আনন্দের, গৌরবের এবং অনুপ্রেরণার। এইচএসসি পরীক্ষায় আমাদের শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জন নিঃসন্দেহে প্রতিষ্ঠানের জন্য একটি বড় সাফল্য। আজ আমরা শুধু কিছু ভালো ফলাফল উদযাপন করতে সমবেত হইনি। আমরা উদযাপন করতে এসেছি শিক্ষার্থীদের পরিশ্রম, অধ্যবসায়, স্বপ্ন এবং সম্ভাবনাকে।
কলেজের নির্বাহী সদস্য দিলনাশি মোহসিন বলেন, নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের নিরলস সহযোগিতা আজ তোমাদের ফলাফল। তোমাদের প্রত্যেকের এই অর্জনের সঙ্গে অনেক মানুষের শ্রম, ভালোবাসা ও প্রত্যাশা জড়িয়ে আছে। তাই আজকের এই সাফল্যের অংশীদার শিক্ষক, অভিভাবক ও আমাদের শুভাকাঙ্ক্ষীদের।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, কুমিল্লা আইডিয়াল কলেজ এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করার পেছনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। এ বছরে এমন সাফল্যের জন্য আনন্দিত। আগামী দিনেও কুমিল্লা আইডিয়াল কলেজ সাফল্যের এই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আন্তরিকভাবে কাজ করে যাবে।
এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.৭২ প্রাপ্ত শিক্ষার্থী মিতু আক্তার কুমিল্লা আইডিয়াল কলেজের মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০ পেয়েছেন। তার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, কুমিল্লা আইডিয়াল কলেজে ভর্তি হওয়ার পর শিক্ষকদের সহযোগিতা, নিয়মিত ক্লাস করা, কলেজের পরীক্ষার পদ্ধতি এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন সহজ হয়েছে।
আনন্দ শোভাযাত্রায় অংশ নেন পদার্থবিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, হিসাববিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক মো. ইমতিয়াজ মজুমদার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. আদনান ছাত্তার মজুমদার, ফিন্যান্স ব্যাংকিং ও বীমা বিভাগের প্রভাষক মো. হাসান ভূইয়া, সমাজকর্ম বিভাগের প্রভাষক নাইমা আক্তার, তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রভাষক ফাহিমা আক্তার ও নাহিন আক্তার, জীববিজ্ঞান বিভাগের প্রভাষক নিশাত মাহমুদ, রসায়ন বিভাগের প্রভাষক জাবেদ হোসেন, ইংরেজি বিভাগের প্রভাষক মিঠুন মজুমদার, বাংলা বিভাগের প্রভাষক শারমিন আক্তার ও মো. সোহরাব হোসেন, পৌরনীতি ও সুশান বিভাগের প্রভাষক তাহমিনা আক্তারসহ সকল শিক্ষার্থীরা।