চাঁদপুরে ডাকাতিসহ একাধিক মামলার আসামি নাহিদ গ্রেপ্তার

চাঁদপুরে ডাকাতিসহ একাধিক মামলার আসামি নাহিদ গ্রেপ্তার

প্রতিকি ছবি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে নাহিদ (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, দস্যুতা, চুরি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

মঙ্গলবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নুর।

এর আগে, সোমবার (২ নভেম্বর) দিনগত রাতে উপজেলার দেওয়ানকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে মতলব উত্তর থানা পুলিশ। গ্রেপ্তার নাহিদ মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের গাজীবাড়ির বাসিন্দা। তাঁর বাবার নাম হান্নান গাজী।

পুলিশ জানায়, এসপি মো. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে থানার এসআই জীবন চৌধুরী ও এএসআই রবিউল হোসেন অংশ নেন।

মতলব উত্তর থানার ওসি মানস বড়ুয়া জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা শেষে আদালতে সোপর্দ করা হবে