গাইবান্ধার ৭ থানার ওসিকে একযোগে বদলি
ছবি: সংগৃহীত
গাইবান্ধার ৭ থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির নির্দেশনা জারি করা হয়েছে। সোমবার সন্ধ্যায় গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয় সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এর আগে, পুলিশ হেডকোয়ার্টারের এক প্রজ্ঞাপনে তাদেরকে বদলির আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে আগামী ২ নভেম্বরের মধ্যে ছাড়পত্র গ্রহণ করে বদলিকৃত নতুন কর্মস্থলে যোগ দেওয়া নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানাকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে। সুন্দরগঞ্জ থানার ওসি মাহবুব আলম, পলাশবাড়ী থানার ওসি কে এম আজমিরুজ্জামান ও ফুলছড়ি থানার ওসি রাজিফুজ্জামান বসুনিয়াকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। এছাড়াও সাদুল্লাপুর থানার ওসি শফিকুল ইসলামকে-১ পিবিআই এবং গোবিন্দগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান ও সাঘাটা থানার ওসি শফিকুল ইসলামকে-২ রাজশাহী রেঞ্জে বদলি করা হয়েছে।