জাপানে বিমানবন্দরে বোমা বিস্ফোরণ, ৮৭ ফ্লাইট বাতিল

জাপানে বিমানবন্দরে বোমা বিস্ফোরণ, ৮৭ ফ্লাইট বাতিল

ছবিঃ সংগৃহীত।

জাপানের একটি আঞ্চলিক বিমানবন্দরে বোমা বিস্ফোরণ ঘটেছে। বোমাটি বিস্ফোরণের ফলে ওই বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, এই বোমাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন বাহিনী জাপানে ফেলেছিল।  

বুধবার (০২ অক্টোবর) দক্ষিণ জাপানের কিউশু দ্বীপে মিয়াজাকি বিমানবন্দরের রানওয়ের কাছে মাটির নিচ থেকে বোমাটি বিস্ফোরিত হয় বলে জানিয়েছে আল জাজিরা।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের দক্ষিণাঞ্চলের কিউশু দীপে মিয়াজাকি বিমানবন্দরের রানওয়ের কাছে বোমাটি বিস্ফোরিত হয়েছে। ফলে বিমানবন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় বিমান বন্দরের অন্তত ৮৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

জাপানের এ বিমানবন্দরটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটি ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়েছিল।এ ঘাঁটি থেকে তখন আত্মঘাতী অভিযান পরিচালনা করা হতো।

জাপানের ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বুধবার ভোরে এটি বিস্ফোরিত হয়েছে। এর ফলে সাত মিটার চওড়া ও এক মিটার গভীর একটি গর্ত তৈরি হয়েছে। এজন্য প্রাথমিকভাবে রানওয়েটি বন্ধ রাখা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জাপান গ্রাউন্ড সেলফ-ডিফেন্স ফোর্সের সদস্যরা জানিয়েছেন, রিস্ফোরিত এ বোমাটি যুক্তরাষ্ট্রের তৈরি। মাটির নিচে চাপা থাকায় এটি বিস্ফোরিত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সেনাবাহিনী এটি ফেলে থাকতে পারে।

এদিকে, বোমা বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জাপান সরকারের মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি জানান, বিস্ফোরণের ফলে রানওয়ের ক্ষতিগ্রস্ত অংশটি মেরামতের কাজ চলছে।কাজ শেষে বিমানবন্দরটি ফের চালু করা হবে।