যশোর জেলা আ.লীগ সভাপতি সাইফুল ইসলাম গ্রেফতার
সাইফুল ইসলাম
যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম মিলনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে ছাত্রদের কঠোর আন্দোলনের তোপের মুখে পড়ে গত ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে ভারতে চলে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত ১৫ বছর বিনা ভোটে সরকার ক্ষমতায় থেকে মানুষের ওপর অত্যাচার-নির্যাতন করার পাশাপাশি দুর্নীতি এবং লুটপাটের রাজত্ব কায়েম করে আওয়ামী লীগ।
শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর বিপদে পড়ে যান আওয়ামী লীগের এমপি-মন্ত্রী এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
যারা দীর্ঘদিন ধরে ক্ষমতার প্রভাব খাটিয়ে মানুষের ওপর অত্যাচার নির্যাতন করেছেন, অবাধে লুটপাটে জড়িত ছিলেন। তাদেরকেই এখন আটক করছে আইনশৃঙ্খলা বাহিনী।