সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রবিবার (৯ অক্টোবর) ভোর ৪টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার খৈতলা সীমান্তের বিপরীতে ভারতের কৈজুরী এলাকায় এই ঘটনা ঘটে।
কূটনীতি
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম শুক্রবার যুক্তরাষ্টের ওয়াশিংটন ডিসিতে স্টেট ডিপার্টমেন্টে মার্কিন ডেপুটি সেক্রেটারি অফ স্টেট ওয়েন্ডি আর শেরম্যানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দ্বিপাক্ষিক এবং অভিন্ন বৈশ্বিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে তিন বাংলাদেশী শান্তিরক্ষীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশের জাতিসঙ্ঘ কার্যালয়।
ব্রুনাই দারুসসালামের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দীন ওয়াদ্দৌলাহ আগামী ১৪ থেকে ১৬ অক্টোবর বাংলাদেশে রাষ্ট্রীয় সফরে আসছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে নভেম্বরের শেষের দিকে টোকিও সফরের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সাথে সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।রোববার তিনি এ সাক্ষাৎ করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বাংলাদেশ ও মেক্সিকো সরকারের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার মেক্সিকো সিটির লস পিনোসে বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারকে নিজ নিজ সরকারের পক্ষে স্বাক্ষর করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং মেক্সিকো সরকারের সংস্কৃতি সচিব আলেহান্দ্রা ফ্রাউস্টো গেরেরো।
জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের সভাপতি সাবা কোরোসির সাথে বৈঠকের সময় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা অর্থাৎ এর প্রশমন ও অভিযোজনের জন্য বর্ধিত তহবিলের গুরুত্ব তুলে ধরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
গত ডিসেম্বরে র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপের উদ্দেশ্য তাদের জবাবদিহি করা বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
বাংলাদেশ মালয়েশিয়ার সঙ্গে দ্রুত দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষর করতে আগ্রহী বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য মালয়েশিয়া সরকারের প্রতি অনুরোধ জানান তিনি।
ইতালির নির্বাচনে কট্টর ডানপন্থী জর্জা মেলোনি জয় পেয়েছেন বলে দাবি করেছেন। এর ফলে তিনি এখন দেশটির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।
হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান শিগগিরই বাংলাদেশ সফরে আসবেন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে দুই দেশ বেশ কয়েকটি সহযোগিতা চুক্তি সই করবে বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসঙ্ঘ সদর দফতরে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৭তম অধিবেশন এবং উচ্চ পর্যায়ের বিভিন্ন অনুষ্ঠানে যোগদান শেষে শনিবার সন্ধ্যায় নিউইয়র্ক থেকে ওয়াশিংটন পৌঁছেছেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, কোভিড-১৯ ব্যবস্থাপনায় বাংলাদেশ তার অর্জিত অভিজ্ঞতা ও জ্ঞান অন্যদের সাথে ভাগাভাগি করতে প্রস্তুত রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসঙ্ঘ (ইউএন) এবং বিশ্ব নেতৃবৃন্দকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে সতর্ক করে দিয়ে বলেছেন, সমস্যা অব্যাহত থাকলে, তা এই অঞ্চল এবং এর বাইরেও স্থিতিশীলতা ও নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে।
মর্টার শেল ছোড়ার কয়েক দিনের মধ্যেই মিয়ানমার সেনাবাহিনীর যুদ্ধবিমান এবার বাংলাদেশের দিকে গুলি ছুড়েছে, এতে সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।