ক্যামেরুনের রাজধানী ইয়াউন্ডে রোববার এক অগ্নিকাণ্ড এবং তার ফলে ঘটা বিস্ফোরণে নিহত ১৭ জনের নাম ও জাতীয়তা খুঁজে বের করার জন্য একটি তদন্ত শুরু করেছে দেশটির সরকার।
আফ্রিকা
ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর লুবুম্বাশির কাসাপা কারাগারে বন্দিরা বিদ্রোহ করে ৫৬ নারীকে ধর্ষণ করে। এ ঘটনায় ১০ জনকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।
কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলীয় ইটুরি প্রদেশে সশস্ত্র গোষ্ঠির পৃথক হামলায় কমপক্ষে ১৫ জন মারা গেছে।
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে বড়দিনের পার্টিগামী ছোট একটি ট্রাক উল্টে শিশুসহ অন্তত ১১ জনের প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবার স্থানীয় পুলিশ বিষয়টি নিশ্চিত করেন।
ইথিওপিয়ার উত্তরের অঞ্চল টিগরেতে বিমান হামলায় ৫৬ জন নিহত ও আরও অন্তত ৩০ জন আহত হয়েছে। দুই ত্রাণকর্মীর বরাত দিয়ে শনিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
সুয়েজ খাল থেকে ২০২১ সালে মিসরে রেকর্ড ৬.৩ বিলিয়ন রাজস্ব আয় হয়েছে। রবিবার এ তথ্য জানায় দেশটির কর্তৃপক্ষ। ২০২০ সালে এ খাত থেকে আয় হয় ৫.৬ বিলিয়ন ডলার।
গণবিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগ করলেন সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদক। রবিবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এই সিদ্ধান্তের ঘোষণা দেন।
সুদানের উত্তর দারফুরে জাতিসঙ্ঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের এক খাদ্য গুদামে অজ্ঞাত বন্দুকধারীদের লুটপাটের ঘটনায় রাত্রিকালীন কারফিউ জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
সুদানে মঙ্গলবার অপরিণত একটি স্বর্ণ খনি ধসে পড়ায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন এবং আটজন নিখোঁজ রয়েছেন। একজন সরকারি কর্মকর্তা একথা জানিয়েছেন।
সোমালিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল্লাহি মোহাম্মদ দুর্নীতি ও রাষ্ট্রের জমি অপব্যবহারের অভিযোগে দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ হুসাইন রবলিকে বরখাস্ত করেছেন।
শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী দক্ষিণ আফ্রিকার সাবেক আর্চবিশপ ডেসমন্ড টুটু মারা গেছেন।
অনুমোদন না থাকার পরও মালবাহী জাহাজে যাত্রী নেবার সময় মাদাগাস্কারের উত্তরপূর্ব উপকূলে জাহাজডুবির দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮৩ হয়েছে।
মধ্য আফ্রিকার দেশ কঙ্গোর সাউথ কিভু প্রদেশে বিমান বিধ্বস্ত হয়ে অন্ততপক্ষে ৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার কঙ্গোর পূর্বাঞ্চলের সাউথ কিভু প্রদেশে এই দূর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
নাইজেরিয়ায় বিমান হামলায় শতাধিক জিহাদি যোদ্ধা নিহত হয়েছে। গত সপ্তাহে দেশটির সামরিক বাহিনী এ হামলা চালায়। মঙ্গলবার নিরাপত্তা সূত্র ও স্থানীয় বাসিন্দারা একথা জানিয়েছে।
নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কদুনা রাজ্যে রোববার পৃথক তিনটি হামলায় ৩৮ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। গবাদিপশু চোরের দল এ হামলা চালায়
করোনাভাইরাসের দুই ডোজ টিকা নেওয়ার পরেও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটির রাষ্ট্রপতির কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে বলে সিএনএন এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।