আফ্রিকা

নাইজারে বন্দুকধারীদের হামলায় প্রাণহানি ৬৯

নাইজারে বন্দুকধারীদের হামলায় প্রাণহানি ৬৯

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৬৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে স্থানীয় একজন মেয়রও রয়েছেন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকায় প্রাণহানির এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

বিদ্রোহী ঠেকাতে ইথিওপিয়ায় জরুরি অবস্থা জারি

বিদ্রোহী ঠেকাতে ইথিওপিয়ায় জরুরি অবস্থা জারি

পূর্ব আফ্রিকার দারিদ্রপীড়িত দেশ ইথিওপিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। মূলত টাইগ্রে বিদ্রোহীদের ঠেকাতে দেশটি এই জরুরি অবস্থা জারি করা হয়। খবর দ্য গার্ডিয়ান।

আফ্রিকায় প্রথম ডিজিটাল মুদ্রা চালু করল নাইজেরিয়া

আফ্রিকায় প্রথম ডিজিটাল মুদ্রা চালু করল নাইজেরিয়া

আফ্রিকার প্রথম দেশ হিসেবে ডিজিটাল মুদ্রা চালু করেছে নাইজেরিয়া। নতুন এই ডিজিটাল মুদ্রার নাম ই-নাইরা। নাইজেরিয়া হচ্ছে বিশ্বের খুব অল্প কিছু দেশের মধ্যে অন্যতম যা ইলেকট্রনিক মানি সিস্টেম চালু করলো।

সুদানে সাহায্য বন্ধ করলো বিশ্ব ব্যাংক

সুদানে সাহায্য বন্ধ করলো বিশ্ব ব্যাংক

আফ্রিকার দেশ সুদানে সামরিক অভ্যুত্থানের পর সেখানে সাহায্য বন্ধ করে দিয়েছে বিশ্ব ব্যাংক। এদিকে, সুদানকে ব্লক থেকে বহিষ্কার করেছে আফ্রিকান ইউনিয়ন। বেসামরিক সরকারকে ক্ষমতায় ফেরাতে এবং অভ্যুত্থানের নেতা জেনারেল আব্দেল ফাত্তাহ বুরহানের ওপর চাপ বাড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বাড়ি ফিরলেন সুদানের প্রধানমন্ত্রী

বাড়ি ফিরলেন সুদানের প্রধানমন্ত্রী

সেনা অভ্যুত্থানের পর তাকে গ্রেপ্তার করে অজানা জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। মঙ্গলবার বাড়ি ফিরলেন আব্দাল্লা হ্যামডক।সুদানের সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার সেনাই আব্দাল্লা হ্যামডককে বাড়ি পৌঁছে দিয়েছে।

গৃহযুদ্ধ এড়াতে সরকারকে উৎখাত করেছি: সুদানের সেনাপ্রধান

গৃহযুদ্ধ এড়াতে সরকারকে উৎখাত করেছি: সুদানের সেনাপ্রধান

সুদানের সামরিক বাহিনীর প্রধান জেনারেল আব্দেল ফাত্তাহ আল বোরহান দেশের সামরিক অভ্যুত্থানের ব্যাপারে অদ্ভুত ব্যাখ্যা দিয়েছেন। তিনি তার ভাষায় বলেছেন, দেশে গৃহযুদ্ধ এড়ানোর জন্য সরকারকে উৎখাত করা হয়েছে।

মিশরে জরুরি অবস্থা তুলে নেয়া হচ্ছে

মিশরে জরুরি অবস্থা তুলে নেয়া হচ্ছে

জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দিলেন মিশরের প্রেসিডেন্ট এল-সিসি। সোমবার ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, দেশজুড়ে যে জরুরি অবস্থা জারি আছে, তা প্রত্যাহার করে নেয়া হচ্ছে।

সুদানে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ, নিহত ৩

সুদানে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ, নিহত ৩

সুদানের যৌথ সামরিক বাহিনী অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী আব্দাল্লা হামদকসহ মন্ত্রিসভার বেশিরভাগ সদস্যকে আটক করেছে। সামরিক বাহিনীর প্রধান অন্তর্বর্তী সরকার বিলুপ্ত ঘোষণা করেছেন। 

সুদানে  জরুরি অবস্থা জারি

সুদানে জরুরি অবস্থা জারি

সুদানের সভরেইন কাউন্সিলের চেয়ারম্যান ও দেশটির সামরিক বাহিনীর সাবেক প্রধান জেনারেল আবদুল ফাত্তাহ আল-বুরহান সুদানে জরুরি অব্স্থা জারি করেছেন। সোমবার এক টেলিভিশন ভাষণে এই ঘোষণা দেন তিনি।

অবশেষে ধরা পড়লেন কলম্বিয়ার ‌‘মোস্ট ওয়ান্টেড’ মাদক সম্রাট

অবশেষে ধরা পড়লেন কলম্বিয়ার ‌‘মোস্ট ওয়ান্টেড’ মাদক সম্রাট

কলম্বিয়ায় যে মাদক ব্যবসায়ীকে বহুদিন ধরে খোঁজা হচ্ছিল এবং যে দেশটির সবচেয়ে বড় অপরাধী চক্রের প্রধান, সেই মাদক সম্রাটকে অবশেষে ধরতে সক্ষম হয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। 

নাইজারে হামলায় ১১ নিরাপত্তা কর্মী নিহত

নাইজারে হামলায় ১১ নিরাপত্তা কর্মী নিহত

বুরকিনা ফাসোর সাথে নাইজারের সীমান্তের কাছে বুধবার আঞ্চলিক প্রধানের এক মটর শোভাযাত্রা লক্ষ্য করে চালানো অতর্কিত হামলায় দেশটির ১১ নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় একথা জানায়।

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ৪৩ জন নিহত

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ৪৩ জন নিহত

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলীয় সোকোটো রাজ্যে বন্দুকধারীদের গুলিতে প্রাণহানির এই ঘটনা ঘটে। সোকোটো রাজ্যের গভর্নরের কার্যালয়ের বরাত দিয়ে মঙ্গলবার বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ফিলিপাইনে ঝড়ে ৯ জনের মৃত্যু,নিখোঁজ ১১

ফিলিপাইনে ঝড়ে ৯ জনের মৃত্যু,নিখোঁজ ১১

ফিলিপাইনে প্রবল বৃষ্টি, ঝড় ও ভুমিধসের ঘটনায় অন্তত নয় জন মারা গেছে এবং আরো ১১ জন নিখোঁজ রয়েছে।ফিলিপাইন জুড়ে প্রবল বৃষ্টিতে গ্রামগুলো প্লাবিত হয়েছে এবং ভূমিধস শুরু  হয়েছে।কর্তৃপক্ষ মঙ্গলবার এ কথা জানায়।

কঙ্গোতে নৌকা ডুবে শতাধিক লোক নিখোঁজ

কঙ্গোতে নৌকা ডুবে শতাধিক লোক নিখোঁজ

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কঙ্গো নদীতে নৌকাডুবিতে এক শ’রও বেশি লোক হয় মারা গেছে না হয় নিখোঁজ হয়েছে।ডি আর কঙ্গোর প্রাদেশিক কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।