সুদানের প্রত্যন্ত দারফুর অঞ্চলে সর্বশেষ সহিংসতায় অন্তত ১৯ জন প্রাণ হারিয়েছে। কর্মকর্তারা শুক্রবার এ খবর জানান।
চলতি সপ্তাহে প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর মধ্যে সহিংসতায় বেশকিছু সংখ্যক লোক নিহত হয়।
আফ্রিকা
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে এক সেনাঘাঁটিতে বিদ্রোহীদের হামলায় অন্তত ২৭ সৈন্য নিহত হয়েছে।শুক্রবার মালির দক্ষিণে বুরকিনা ফাসোর সাথে সীমান্ত অঞ্চলে ওই সেনাঘাঁটিতে এই হামলা হয় বলে সরকারি এক বিবৃতিতে জানানো হয়।
বুরকিনা ফাসোতে সোমবার বিকেলে একটি মাইন বিস্ফোরণে কমপক্ষে ৫৫ জন নিহত এবং আরো সমান সংখ্যক লোক আহত হয়েছেন। স্থানীয় ও হাসপাতাল সূত্র একথা জানায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুক্রবার বলেছে, ছয়টি আফ্রিকান দেশকে তাদের নিজস্ব প্রতিষ্ঠানে এমআরএনএ ভ্যাকসিন উৎপাদনের জন্য বেছে নেয়া হয়েছে। মহাদেশটির বেশিরভাগ দেশ ভ্যাকসিন সুবিধার বাইরে রয়েছে।
মঙ্গোলিয়া টিকার পুরো ডোজ নেয়া ভ্রমণকারীদের জন্য পুনরায় তার সীমান্ত খুলে দিয়েছে। সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সূত্রে এ কথা জানা গেছে।
তিউনিসিয়ায় বিচার বিভাগের তত্ত্বাবধান ও স্বাধীনতার সংরক্ষণের বিষয়ে শর্তাধীন নতুন এক সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করার আদেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট কায়েস সাইদ।
বুরকিনা ফাসোতে ক্রবর্ধমান সহিংসতা ও নিরাপত্তাহীনতা বৃদ্ধির কারণে দেশ থেকে শরণার্থীরা পার্শ্ববর্তী দেশগুলোতে পালাতে বাধ্য হচ্ছেন, যার কারণে সাহেল অঞ্চলে রাজনৈতিক ও মানবিক সঙ্কট বৃদ্ধি পাচ্ছে।
উদ্ধারকর্মীদের প্রাণপণ চেষ্টা সত্বেও মরক্কোর কুয়ায় চার দিন ধরে আটকে থাকা পাঁচ বছরের শিশু রায়ানকে বাঁচানো যায়নি। শনিবার রাতে যখন রায়ানকে উদ্ধার করা হয়, ততক্ষণে সে মারা গেছে।
মরক্কোয় গভীর কুয়োতে আটকে পড়েছে পাঁচ বছরের এক শিশু৷ শিশুটিকে নিরাপদে তুলে আনতে তৎপর উদ্ধারকারী দল৷ দ্রুত গতিতে এগোচ্ছে উদ্ধারকাজ৷মরক্কোর শিশাওয়েন এলাকার উত্তরে পাহাড়ের ধারে অবস্থিত কুয়োটি বেশ গভীর৷
পেরুর বিখ্যাত নাজকা লাইন দেখার এক ট্রিপে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ৫ পর্যটক এবং ২ ক্রু নিহত হয়েছেন। পরিবহন মন্ত্রনালয় এ কথা জানায়।
আবার সামরিক অভ্যুত্থানের চেষ্টা হয়েছে পশ্চিম আফ্রিকায়। বুরকিনা ফাসোতে অভ্যুত্থানের এক সপ্তাহের ব্যবধানেই আটলান্টিক মহাসাগরের তীরবর্তী গিনি-বিসাউয়ে সামরিক অভ্যুত্থানের চেষ্টা করা হলো।
একটি বোমা বিস্ফোরণের ঘটনায় কেনিয়ার পুলিশ এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে। সোমালিয়া সীমান্তের কাছে উত্তর-পূর্ব কেনিয়ায় একটি বাস রাস্তা দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণটির শিকার হয়। সেই ঘটনায় ১৩ জন যাত্রী নিহত ও অন্যান্যরা আহত হন।
মেক্সিকোয় বাস দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত এবং আরো ১০ জন আহত হয়েছে। পশ্চিমাঞ্চলীয় জালিস্কো রাজ্যে শনিবার বাস একটি উল্টে যাওয়ার এ ঘটনা ঘটে। কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।
দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র টোঙ্গায় স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৬টা ৪০মিনিটের দিকে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
বুরকিনো ফাসোর প্রেসিডেন্ট রচ মার্ক ক্রিশ্চিয়ান কাবোরেকে আটক করার দাবি করেছে বিদ্রোহী সৈন্যরা। সোমবার বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) কাছে ফোনে এই তথ্য জানান দুই বিদ্রোহী সৈন্য।
বুরকিনা ফাসোর রাজধানী ওয়াগাদোগুতে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে অবস্থিত সামরিক ব্যারাক থেকে প্রচণ্ড গোলাগুলির শব্দ শোনা গেছে।