গত বছর (২০২২) বিশ্বজুড়ে তীব্র খাদ্যসংকটে ভুগেছে অন্তত ৭৩ কোটি ৫০ লাখ মানুষ, যা করোনা মহামারীর আগের সময়ের তুলনায় ১২ কোটি বেশি।
আমেরিকা
ইকুয়েডরের বন্দর নগরী গুয়াকুইলের দু’টি এলাকায় মাদক পাচারকারী চক্রের মধ্যে রোববার রক্তক্ষয়ী বন্দুকযুদ্ধে ১০ জন নিহত ও শিশুসহ ১০ জন আহত হয়েছে। কর্মকর্তারা এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
উড্ডয়নের জন্য বেশি ভারি হয়ে যাওয়ায় ১৯ জন যাত্রীকে নামিয়ে দিয়েছে ‘ইজিজেট’ এয়ারলাইন্স। যুক্তরাজ্যের ল্যানজারোট থেকে লিভারপুল যাওয়ার আগে গত ৫ জুলাই এই ঘটনা ঘটে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পাঁচ দিনের ইউরোপ সফর শুরু করেছেন। ব্রিটেনে সফরের মধ্য দিয়ে তাঁর ইউরোপ যাত্রার সূচনা হচ্ছে।
পূর্ব সিরিয়ায় বিমান হামলা চালিয়ে মার্কিন বাহিনী আইএস নেতা উসামাহ আল-মুহাজিরকে হত্যা করেছে বলে দাবি করেছে। রোববার এক বিবৃতিতে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, গত শুক্রবার ওই হামলা চালানো হয়।
ইউক্রেনকে ক্লাস্টার বোমা সরবরাহের বিষয়ে ওয়াশিংটনের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি মিত্র দেশ অস্বস্তি প্রকাশ করেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ৮৫ মাইল দক্ষিণে ফ্রেঞ্চ ভ্যালি বিমানবন্দরের কাছে জেট উড়োজাহাজ দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন।
লাতিন আমেরিকারে দেশ ব্রাজিলে আবাসিক ভবন ধসে ১৪ জন নিহতের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় গত শুক্রবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ পার্নামবুকোর রাজধানী রেসিফের উপকণ্ঠে জাঙ্গা এলাকায় এই ভবন ধস ও প্রাণহানির ঘটনা ঘটে। খবর বিবিসির।
ব্রাজিলে ভবন ধসে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও পাঁচজন। শুক্রবার (৭ জুলাই) দেশটির উত্তর-পূর্ব পার্নাম্বুকো রাজ্যের রেসিফ শহরে এ ঘটনা ঘটে।
যুক্তরাষ্ট্রের হিউস্টনের এক কিশোর আট বছরের বেশি সময় আগে হারিয়ে যায়। বয়সে এখন তিনি তরুণ। কয়েক দিন আগে স্থানীয় একটি চার্চের সামনে ঘুমন্ত অবস্থায় তাঁর খোঁজ পাওয়া যায়। পুলিশের দেওয়া তথ্যে এমনটাই জানা গেছে।
পুরো হোয়াইট হাউস তন্নতন্ন করে খুঁজে দেখে সিক্রেট সার্ভিসের কর্মীরা। সাদা পাউডার পরীক্ষার জন্য পাঠানো হয়।রিপোর্ট আসে, ওই সাদা পাউডার হলো কোকেন।
চীন ভ্রমণে নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর গত শুক্রবার ভ্রমণ সম্পর্কে নতুন সতর্কতা জারি করেছে। ‘অন্যায়ভাবে’ আটকের ঝুঁকি থাকায় চীন ভ্রমণের বিষয়ে নাগরিকদের পুনর্বিবেচনা করা উচিত বলে উল্লেখ করা হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অবস্থিত ভারতীয় দূতাবাসে হামলা হয়েছে। রোববার গভীর রাতে দূতাবাসের আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতিকারীরা।
সাম্প্রতিক মাসগুলোতে দেশটির ‘অভূতপূর্ব’ সহিংসতার ঢেউ মোকাবেলায় হাইতিয়ান পুলিশের জন্য আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় এলোপাতাড়ি গুলির ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও চারজন। তাদের মধ্যে দুই শিশু রয়েছে।
যুক্তরাষ্ট্রের ৩০০ কোটি ডলার সামরিক অর্থায়নে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমানের তৃতীয় বহর কিনছে ইসরায়েল।