যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি যত দ্রুত বেড়েছিল, ঠিক সেভাবেই কমেছে।টানা চার দশকের মধ্যে দেশটির মুদ্রাস্ফীতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর, গত বছর অর্থাৎ ২০২২ সালে সেটি নয় দশমিক এক শতাংশ থেকে নেমে তিন শতাংশে দাঁড়িয়েছে।
আমেরিকা
রাশিয়ায় ইউক্রেনের হামলাকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না বলে জানিয়েছেন হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারিন জ্যঁ পিয়েরে। সম্প্রতি মস্কোয় ড্রোন হামলার বিষয়ে প্রশ্ন করা হলে এমন উত্তর দেন তিনি।
স্থগিত হওয়া শস্যচুক্তি ফের চালু করতে কিছু শর্ত দিয়েছে রাশিয়া। শনিবার জাতিসংঘের রুশ মিশনের উপস্থায়ী প্রতিনিধি দিমিত্রি পোলিয়ানস্কি সংস্থার সবচেয়ে ক্ষমতাধর অঙ্গ প্রতিষ্ঠান নিরাপত্তা পরিষদের বৈঠকে এসব শর্ত তুলে ধরেছেন।
বিশ্ব জুড়ে একের পর এক তাপমাত্রা বৃদ্ধি, সামুদ্রিক উষ্ণতা বৃদ্ধি, এবং মেরু অঞ্চলের সমুদ্রে বরফস্তর যে রেকর্ড গতিতে ভাঙছে তাতে রীতিমত শঙ্কিত বিজ্ঞানীরা।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির নৌবাহিনীকে নেতৃত্ব দেয়ার জন্যে এডমিরাল লিসা ফ্র্যাঞ্চেটিকে মনোনয়ন দেবেন।লিসার মনোনয়ন নিশ্চিত হলে তিনি হবেন এ পদে প্রথম নারী। তিনি জয়েন্ট চিফস অব স্টাফ হিসেবেও দায়িত্ব পালন করবেন।
রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনের জন্য আরও ৪০ কোটি ডলারের সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র।
পেরুর প্রত্যন্ত একটি অঞ্চলে এক বাস দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত ও আরো ১২ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে আঙ্কাশের আন্দিয়ান অঞ্চলে বাসটি গিরিখাতে পড়ে গেলে এ ঘটনা ঘটে।
মধ্য আমেরিকার উপকূলে মঙ্গলবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ছয় দশমিক আট। এতে এল সালভাদর, হন্ডুরাস এবং নিকারাগুয়া কেঁপে ওঠে। যদিও এ ভূমিকম্পের ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত অথবা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় ভারী বৃষ্টিপাতের জেরে সৃষ্ট ভূমিধস এবং নদীর পানি দু’কূল ছাপিয়ে কাদার প্রবল স্রোত সৃষ্টি করার পর কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে।
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে রোববার সন্ধ্যায় ঝড়ের কারণে দেড় হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।ফেডারেল এভিয়েশন এডমিনিস্ট্রেশান বলছে, বজ্রঝড় ও প্রবল বৃষ্টির কারণে নিউইয়র্ক ও নিউজার্সির প্রধান বিমানবন্দরগুলোতে ব্যাপকভাবে ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে।
যুক্তরাষ্ট্রের আলাস্কা উপদ্বীপ অঞ্চলে ভূমিকম্প হয়েছে। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, রিখটর স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৪।
মার্কিন যুক্তরাষ্ট্রে একটি ভুট্টাক্ষেতের মাটির নিচ থেকে মিলল অন্তত ৭০০ স্বর্ণমুদ্রা।চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের কেন্টাকি প্রদেশের ব্লুগ্রাস স্টেটের একটি খামারে এই স্বর্ণমুদ্রাগুলো পাওয়া যায়।
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় চারজন নিতের খবর পাওয়া গেছে। স্থানীয় সময় শনিবার সকালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এই অঙ্গরাজ্যটির একটি শহরে এই হামলা ও প্রাণহানির ঘটনা ঘটে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ‘বিশ্বের প্রতিটি প্রান্তে তরুণ জনগোষ্ঠী পরিবর্তনের ঘূর্ণিপাকের সম্মুখীন হচ্ছে।’
উত্তর আমেরিকা ও ইউরোপ জুড়ে অনেকগুলো দেশে এখন বয়ে যাচ্ছে তীব্র তাপ প্রবাহ। প্রচণ্ড গরমে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে চীন ও জাপান পর্যন্ত উত্তর গোলার্ধের অনেকগুলো দেশে জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে।
ভাড়াটে যোদ্ধা ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন নিহত হয়েছেন, না হয় তাকে বন্দি করা হয়েছে বলে দাবি করেছেন সাবেক মার্কিন এক জেনারেল।