আমেরিকা

বুস্টার ডোজ নিলেন বাইডেন

বুস্টার ডোজ নিলেন বাইডেন

করোনা টিকার বুস্টার ডোজ নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা ৬৫ বছর বা তার চেয়ে বেশি বয়সী এবং অন্য কিছু মানুষের জন্য বুস্টার ডোজের সুপারিশ করার পর ৭৮ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট বুস্টার ডোজ নিয়েছেন। সূত্র: সিবিসি নিউজ।

আমেরিকা এখন অভিবাসী ক্যাম্প: ট্রাম্প

আমেরিকা এখন অভিবাসী ক্যাম্প: ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জর্জিয়ায় এক জনসভায় সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আমেরিকা এখন অভিবাসীদের ক্যাম্প হয়ে দাঁড়িয়েছে। কোনো এক মহল আমাদের দেশকে ধ্বংস করে দিচ্ছে। অভিবাসীদের প্রবাহকে তিনি আমেরিকার ওপর আক্রমণের সঙ্গে তিনি তুলনা করেন।

রোহিঙ্গাদের আরও ১৮ কোটি ডলার সহায়তা যুক্তরাষ্ট্রের

রোহিঙ্গাদের আরও ১৮ কোটি ডলার সহায়তা যুক্তরাষ্ট্রের

মানবিক সহায়তায় রোহিঙ্গা শরণার্থীদের জন্য আরও ১৮ কোটি মার্কিন ডলারের অতিরিক্ত তহবিল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বুধবার এ ঘোষণা দেয় দেশটি।

অক্টোবরে বাইডেন-মাখোঁর সাক্ষাৎ

অক্টোবরে বাইডেন-মাখোঁর সাক্ষাৎ

যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াকে নিয়ে ত্রিদেশীয় নিরাপত্তা চুক্তির কারণে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে আগামী মাসে সাক্ষাৎ করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ।

চীন-আমেরিকার স্নায়ু যুদ্ধ নিয়ে জাতিসংঘের হুঁশিয়ারি

চীন-আমেরিকার স্নায়ু যুদ্ধ নিয়ে জাতিসংঘের হুঁশিয়ারি

বিশ্ব পরাশক্তি চীন ও আমেরিকার স্নায়ু যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তিনি বলেছেন, এই দুই দেশের ভূ-রাজনৈতিক ও সামরিক কৌশলগত প্রতিযোগিতা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। 

জাতিসংঘে এবার আলোচনার বিষয় করোনা, জলবায়ু

জাতিসংঘে এবার আলোচনার বিষয় করোনা, জলবায়ু

জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন নিউইয়র্কে রয়েছেন৷ করোনা ছড়াতে পারে এই আশঙ্কায় এবার বিশ্ব নেতারা যেন নিউইয়র্কে না যান সেই চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্র৷

ম্যাখোঁর সঙ্গে ফোনে কথা বলবেন বাইডেন

ম্যাখোঁর সঙ্গে ফোনে কথা বলবেন বাইডেন

অস্ট্রেলিয়ার রাগ কমানোর উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। দিন কয়েকের মধ্যে বিষয়টি নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে ফোনে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

হিজবুল্লাহর ওপর আমেরিকার নতুন নিষেধাজ্ঞা

হিজবুল্লাহর ওপর আমেরিকার নতুন নিষেধাজ্ঞা

ইরান থেকে তেল আমদানি করায় লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। গত শুক্রবার নতুন এই নিষেধাজ্ঞা দেওয়া হয় বলে আরব নিউজের প্রতিবেদনে জানা গেছে।

আজের্ন্টিনায় মন্ত্রিসভায় রদবদল

আজের্ন্টিনায় মন্ত্রিসভায় রদবদল

আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ নতুন মন্ত্রিসভার ঘোষণা দিয়েছেন।  ভাইস প্রেসিডেন্টের সাথে তিক্ততার জের ধরে সৃষ্ট রাজনৈতিক সংকট সমাধানের লক্ষ্যে তিনি শুক্রবার এ রদবদলের ঘোষণা দেন। 

চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্রের ত্রিদেশীয় জোট

চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্রের ত্রিদেশীয় জোট

ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা জোরদারে একটি ঐতিহাসিক চুক্তি করেছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার বিবিসির খবরে বলা হয়, মনে করা হচ্ছে চীনকে ঠেকাতে এ উদ্যোগ নিয়েছে বিশ্বের প্রভাবশালী এ তিন দেশ।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন শুরু

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন শুরু

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন মঙ্গলবার নিউইয়র্কে শুরু হয়েছে। খবর সিনহুয়া’র।সাধারণ পরিষদের সভাপতি এবং জাতিসংঘ মহাসচিব জলবায়ু সংকট, সংঘর্ষ এবং কভিড-১৯ এর এই চ্যালেঞ্জিং বছর মোকাবেলায় সদস্য রাষ্ট্রগুলোকে আশা ও ঐক্য জোরদারের আহ্বান জানিয়েছেন। 

৯/১১ হামলা তদন্তের গোপন নথি প্রকাশ

৯/১১ হামলা তদন্তের গোপন নথি প্রকাশ

যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলার বিষয়ে করা তদন্তের নথি প্রথমবারের মতো প্রকাশ করেছে দেশটির গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। আজ রবিবার রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

“নাইন-ইলেভেন” কি ঘটেছিল সেদিন?

“নাইন-ইলেভেন” কি ঘটেছিল সেদিন?

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টুইন টাওয়ারে ভয়াবহ সন্ত্রাসী হামলার ২০ বছর আজ। ২০০১ সালের এই দিনে আল-কায়েদার সঙ্গে জড়িত ১৯ জঙ্গি চারটি উড়োজাহাজ ছিনতাই করে যুক্তরাষ্ট্রের তিনটি জায়গায় আত্মঘাতী হামলা চালায়।

বক্সিং লড়াইয়ে বাইডেনকে হারাতে পারব : ট্রাম্প

বক্সিং লড়াইয়ে বাইডেনকে হারাতে পারব : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, বক্সিং লড়াইয়ে বাইডেনকে আমি হারিয়ে দিতে পারব। বৃহস্পতিবার তিনি এমন মন্তব্য করেন বলে জানিয়েছে তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাক।