মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার ভিডিও কনফারেন্সে বৈঠক করবেন। ইউক্রেন নিয়ে উত্তেজনার প্রেক্ষিতে তারা বৈঠকটি করতে যাচ্ছেন।
আমেরিকা
বেলারুশের কর্মকর্তা এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে আবারও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য ও কানাডা।
করোনাভাইরাস প্রতিরোধে বুস্টার ডোজ গ্রহণ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। গতকাল বৃহস্পতিবার (২ ডিসেম্বর) লন্ডনের একটি হাসপাতালে তিনি টিকার তৃতীয় ডোজ নেন।
মানুষের আগামী বহু বছর ধরে প্রতি বছর কোভিডের টিকা নেবার প্রয়োজন হতে পারে বলে বিবিসিকে দেয়া এক একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন ওষুধ কোম্পানি ফাইজারের প্রধান।ওই সাক্ষাৎকারে ড. আলবার্ট বুর্লা বলেছেন যে ''খুবই উঁচু মাত্রার সুরক্ষা'' নিশ্চিত করতে প্রতি বছর টিকা নেয়ার প্রয়োজন হবে।
আফগানিস্তানে তালেবান ও মিয়ানমারে জান্তা সরকার জাতিসংঘের কাছে তাদের দূত বদলের অনুরোধ জানিয়েছিল। কিন্তু জাতিসংঘ এখনো তাদের অনুরোধ নিয়ে কোনো সিদ্ধান্তে নেয়নি। বরং তারা দেরি করতেই চাইছে। জাতিসংঘের ক্রেডেন্সিয়াল কমিটির তরফ থেকে ঘোষণা করা হয়েছে, যতদিন সিদ্ধান্ত না হচ্ছে, ততদিন আগের সরকারের নির্বাচিত দূতরাই কাজ চালাবেন।
জাতিসংঘ বৃহস্পতিবার বলেছে, মহামারি অব্যাহত থাকায় ক্ষোভ এবং জলবায়ু পরিবর্তন ও সংঘাত আরো বেশী মানুষকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দেয়ায় বিশ্বব্যাপী আকাশচুম্বি সাহায্যের প্রয়োজন মেটাতে সংস্থাটি ৪ হাজার ১শ’ কোটি ডলার সহযোগিতা চেয়েছে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টে সংক্রমিত এক রোগীকে শনাক্ত করা হয়েছে। বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রধান স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ড. অ্যান্টোনি ফাউচি এই তথ্য জানান।
করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ এবার ল্যাতিন আমেরিকার দেশ ব্রাজিলে শনাক্ত হলো। দেশটিতে দক্ষিণ আফ্রিকা থেকে আসা এক ব্রাজিলিয়ান দম্পতির শরীরে ধরনটির উপস্থিতি মিলেছে।
ইরান ও উগ্রবাদী সংগঠনগুলোর বিরুদ্ধে প্রতিরোধ বজায় রাখার পাশাপাশি চীন ও রাশিয়ার বিরুদ্ধেও সামরিক শক্তিবৃদ্ধি করা হবে বলে সোমবার জানাল যুক্তরাষ্ট্র।
নিজের স্কুলে ঢুকে নির্বিচারে গুলি চালালো ১৫ বছরের এক কিশোর। আমেরিকার অকল্যান্ড কাউন্টির একটি স্কুলে মঙ্গলবার ঘটেছে এই ঘটনা। গুলিচালনার ঘটনায় তিনজন নিহত হয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছে আটজন। তারা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর আত্মসমর্পণ করেছে ওই ছাত্র। ওকল্যান্ড কাউন্টির শেরিফ অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘটনার কথা।
বালিশ যুদ্ধ ঘরের দোরগোড়া পেরিয়ে এখন প্রতিযোগিতামূলক খেলার দরবারে পৌঁছেছে৷ টেলিভিশনে দেখানোও হবে এই প্রতিযোগিতা৷২০২২ সালের ২৯ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বের প্রথম বালিশ যুদ্ধের চ্যাম্পিয়নশিপ৷ শুধু তাই নয়, পিএফসি বা পিল ফাইট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলি দেখা যাবে টেলিভিশনেও৷
ব্রিটেন শনিবার করোনার নতুন ধরন ওমিক্রনে দু’জনের আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে। দু’জনেরই দক্ষিণ আফ্রিকা ভ্রমণের ইতিহাস রয়েছে। এর ফলে ব্রিটেন ওই অঞ্চলে ভ্রমণ নিষেধাজ্ঞা আরো বিস্তৃত করেছে।
বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন ঠেকাতে কপ-২৬ সম্মেলনে যেসব উদ্যোগ নেয়া হচ্ছে, তা নিয়ে অসন্তোষ প্রকাশ করে গ্লাসগোতে বিক্ষোভ দেখাচ্ছেন বিপুল সংখ্যক তরুণ-তরুণী। এ বিক্ষোভে তরুণদের পাশে দাঁড়িয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
যুক্তরাষ্ট্রের হিউস্টনে একটি মিউজিক ফেস্টিভ্যালে দৃশ্যত হুড়াহুড়িতে পদদলিত হয়ে অন্তত আটজন নিহত হয়েছে। শুক্রবার রাতে অ্যাস্ট্রোওয়ার্ল্ড ফেস্টিভ্যালে এ ঘটনা ঘটে।
সাবেক কৃষ্ণাঙ্গ পুলিশ ক্যাপ্টেন এরিক অ্যাডামস নিউইয়র্কের মেয়র পদে নির্বাচন করে জয় পেয়েছেন। তিনিই হচ্ছেন এখন নিউইয়র্কের পরবর্তী মেয়র। বুধবার আল-জাজিরার পক্ষ থেকে এমন সংবাদ প্রকাশ করা হয়েছে।
কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে মঙ্গলবার একটি হোটেল মাটির নিচে চাপা পড়ায় ১০ জনের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট সূত্র একথা জানায়।