চোখের সামনে তিনি যে ধ্বংসযজ্ঞ দেখেছেন, সেটি তার চেহারা দেখে আন্দাজ করা যাচ্ছে না।ধ্বংসস্তূপ থেকে শিশুদের নির্জীব দেহ বের করে আনা, তাঁবুতে সাদা চাদরে মোড়ানো সারি সারি মৃতদেহ এবং বিমান হামলায় মাটির সাথে মিশে যাওয়া ইমারত।
এশিয়া
মজলুম ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে মালয়েশিয়ায় একটি বৃহত্তম গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দেশটির রাজধানী কুয়ালালামপুরের আজিয়াটা অ্যারেনা স্টেডিয়ামে ‘ফিলিস্তিনের সাথে রয়েছে মালয়েশিয়া’ শীর্ষক এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইবরাহিম।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা বলেছেন, গাজায় যে তীব্র ইসরাইলি আক্রমণ চালানো হচ্ছে তাকে শুধু যুদ্ধ বলা যায় না, এটা একটা গণহত্যা। কারণ এ আক্রমণে হাজারো শিশু মারা যাচ্ছে।
ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ গাজার উত্তরাঞ্চলে ট্যাঙ্ক ব্যবহার করে রাতভর ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু’তে অভিযান চালিয়েছে।
বিশ্ব বাজারে আরো কমলো জ্বালানি তেলের দাম। ইউরোপে চাহিদা কমায় টানা চতুর্থ দিনের মতো বুধবার জ্বালানি তেলের দাম কমলো।
একমাসেরও বেশি সময় পর কানাডার নাগরিকদের ভিসা দেওয়া শুরু করল ভারত। বুধবার থেকেই শুরু হয়েছে ভিসা দেওয়ার প্রক্রিয়া।
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে নতুন স্পিকার নির্বাচিত হয়েছেন মাইক জনসন। স্থানীয় সময় বুধবার তিনি দেশটির ৫৬তম স্পিকার নির্বাচিত হন। লুইজিয়ানা অঙ্গরাজ্যের এ কংগ্রেসম্যান সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুগত।
ইসরায়েলি হামলায় গাজাসহ আশপাশে এখন পর্যন্ত অন্তত ছয় হাজার ৫৪৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। যার মধ্যে শিশুর সংখ্যা ২ হাজার ৭০৪।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় আল জাজিরার সাংবাদিকের স্ত্রী ও দুই সন্তান নিহত হয়েছেন। ভুক্তভোগী ওই সাংবাদিকের নাম ওয়ায়েল আল-দাহদুহ। বুধবার (২৫ অক্টোবর) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের লিউইস্টন শহরে বন্দুক হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। জানা গেছে, হামলার পর শেরিফের অফিস থেকে সব ব্যবসায়ীক প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা বলা হয়েছে।
ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিনের এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর পর জন্ম নিয়েছে তার সন্তান। গাজার দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি মেডিকেলে ওই শিশুর জন্ম হয়েছে।
ভারতের উত্তরপ্রদেশে একটি ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। স্থানীয় সময় বুধবার (২৫ অক্টোবর) বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই।
ভুটানের পররাষ্ট্রমন্ত্রীর চীন সফরে ওই দুই দেশ তাদের সীমানা নির্ধারণ নিয়ে অমীমাংসিত বিষয়গুলির সমাধানের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানা যাচ্ছে। একই সঙ্গে প্রথমবারের মতো কূটনৈতিক সম্পর্ক স্থাপনের দিকেও এগোচ্ছে ওই দুটি দেশ।
ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরাইলের সামরিক বাহিনী। বুধবার (২৫ অক্টোবর) ইসরাইলভিত্তিক গণমাধ্যম টাইমস অফ ইসরাইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে নির্বিচারে বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে প্রতিদিন হতাহত হচ্ছে প্রায় ৪০০ ফিলিস্তিনি শিশু।
লেবাননের দূতাবাস থেকে অফিস স্টাফ ও কূটনীতিকদের পরিবার-পরিজনকে দেশে ফিরিয়ে নিয়েছে সৌদি সরকার।ইসরাইল ও লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে যখন প্রতিদিন হামলা পাল্টা হামলার ঘটনা বাড়ছে তখন সৌদি আরব এই ব্যবস্থা নিল।