জাতিসঙ্ঘের ত্রাণ বিষয়ক প্রধান বলেছেন, সুদানে সংঘাত এবং এর ফলে যে মানবিক সংকট সৃষ্টি হয়েছে তা সমগ্র দেশকে গ্রাস করার হুমকি দিচ্ছে।
এশিয়া
ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদান শেষে সাউথ আফ্রিকার জোহানেসবার্গ থেকে ভারতে ফিরেই দেশটির চন্দ্রযান-৩ এর সাফল্যকে স্মরণ করে চাঁদের ২টি স্থানের নামকরণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আগামী ২০২৬ সালের জানুয়ারির মধ্যে বাজারে ডেঙ্গুর টিকা আনার ঘোষণা দিয়েছে ভারতীয় ওষুধ প্রস্তুতকারী কোম্পানি ইন্ডিয়ান ইমিউনোলজিক্যালস লিমিটেড (আইআইএল)।
ভারতে চলন্ত ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
রপ্তানিতে ভারত নিষেধাজ্ঞা দেওয়ার পর বিশ্ব বাজারে বেড়েছে চালের দাম। ঠিক সেই সময় চাল রপ্তানিতে সাময়িক বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে মিয়ানমার।
ইন্ডিয়ান ওসান আইল্যান্ড গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য মাদাগাস্কারের জাতীয় স্টেডিয়ামে প্রবেশের সময় পদদলিত হয়ে কমপক্ষে ১২ জন নিহত এবং ৮০ জন আহত হয়েছেন।
ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের পাঠানো ৪২টি ড্রোন ধ্বংস করার দাবি করেছে রাশিয়া। শুক্রবার ভোরে রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ড্রোনগুলো ধ্বংস করে। এটি ছিল এ পর্যন্ত ইউক্রেনের সর্বোচ্চ ড্রোনের হামলা।
পাকিস্তানে আলোচিত সেই ক্যাবল কারের মালিক ও পরিচালনাকারীকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি পক্ষপাতদুষ্ট সেদেশের প্রধান বিচারপতি উমর আটা বান্দিয়াল। তাই তোষাখানা মামলায় ইমরানের বিচারে গলদ বের করার চেষ্টা করছেন তিনি- এমনই অভিযোগ করলেন পাকিস্তানের আরেক সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
দ্বিতীয়বার চেষ্টা করেও মহাকাশে গুপ্তচর উপগ্রহ পাঠাতে পারল না উত্তর কোরিয়া। উৎক্ষেপনের আগেই উপগ্রহটি ধ্বংস হয়।বৃহস্পতিবার (২৪ আগস্ট) ভোরে উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপন কেন্দ্র থেকে একটি গুপ্তচর উপগ্রহ মহাকাশে পাঠানোর চেষ্টা হয়।
পাকিস্তানে পূর্ব পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকা পানির তলায় চলে গেছে। এক লাখেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। গত জুন মাস থেকে শুরু হওয়া বন্যায় এখনো পর্যন্ত ১৭৫ জনের বেশি মানুষ মারা গেছেন বলে বিপর্যয় মোকাবিলা সংস্থা জানিয়েছে।
কারেন্সি সোয়াপ পদ্ধতির আওতায় ২০২১ সালের সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশের কাছ থেকে এক বছর মেয়াদের জন্য ২০০ মিলিয়ন ডলার ঋণ নিয়েছিলো শ্রীলংকা।
নেপালের পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে পড়েছে নদীতে। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছন অন্তত ১৫ জন।
রাশিয়ার ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে তিনি ও তার বাহিনী আড়াল থেকে প্রকাশ্যে আলোচনায় আসেন। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করেছেন তিনি।
চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করেছে ভারতের চন্দ্রযান-৩। একই সাথে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণকারী প্রথম দেশ হিসেবে নিজেদের নাম লেখিয়েছে ভারত।
মার্কিন বাণিজ্যমন্ত্রী জিনা রাইমন্ডো আগামী সপ্তাহে চীন সফর করবেন।বেইজিং এবং ওয়াশিংটন মঙ্গলবার জানিয়েছে, বিশ্বের বৃহত্তম অর্থনীতির মধ্যে উত্তেজনা কমানোর জন্য সাম্প্রতিক মাসগুলোতে মার্কিন কর্মকর্তারা ধারাবাহিকভাবে চীন সফর করছেন।