চীনের নামী তৈলশোধনকারী সংস্থা সিনোপেক শ্রীলঙ্কায় জ্বালানির খুচরো ব্যবসা শুরু করতে চলেছে। আগামী মাস থেকে চীনা সংস্থার তেল বিক্রি শুরু হয়ে যাবে দ্বীপরাষ্ট্রটিতে।
এশিয়া
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে গত কয়েক মাস ধরে চলা রক্তাক্ত জাতিসঙ্ঘাতের মাঝখানে পড়ে সেখানে বসবাসবাসকারী তিন লাখেরও বেশি ‘পাঙ্গাল’ মুসলিম দুর্বিষহ অবস্থার মধ্যে পড়েছেন।
আজ ভারতীয় সময় সন্ধ্যা ৬ টার পরে (১২৩০ জিএমটি) চাঁদের দক্ষিণ মেরুর প্রায় অজানা একটি এলাকায় চন্দ্রযান-৩ অবতরণ করার কথা রয়েছে।
ভারতের মিজোরামে নির্মাণাধীন রেলসেতু ভেঙে পড়েছে। এতে অন্তত ১৭ জনের নিহতের খবর পাওয়া গেছে। বুধবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হাসপাতালে থাকসিন সিনাওয়াত্রা১৫ বছরের স্বেচ্ছা নির্বাসন থেকে দেশে ফিরে গ্রেফতার হওয়ার পর অসুস্থ বোধ করায় হাসপাতালে ভর্তি করা হয়েছে থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে।
টানা ১২ ঘন্টার রুদ্ধশ্বাস অভিযান শেষে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার পাহাড়ি এলাকায় ভূপৃষ্ঠ থেকে ৯০০ ফুট উচ্চতায় ক্যাবল কারের তার ছিঁড়ে ঝুলতে থাকা ৬ শিশুসহ মোট আটজনের সবাইকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিশ্বের উদীয়মান অর্থনীতির জোট ব্রিকস সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন।
ঢাকা-ওয়াশিংটন প্রতিরক্ষা সংলাপ বুধবার ঢাকায় অনুষ্ঠিত হবে। দুই দেশের ১০ম পর্যায়ের প্রতিরক্ষা সংলাপে ঢাকার পক্ষে সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) অপারেশন ও পরিকল্পনা অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমান এবং ওয়াশিংটনের পক্ষে দেশটির ভারত-প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের কৌশলগত পরিকল্পনা ও নীতিবিষয়ক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল টমাস জে জেমস নেতৃত্ব দিবেন।
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর ও ইসরায়েলে চলতি বছরের প্রায় সাত মাসে ২০০ জনের বেশি ফিলিস্তিনি ও ৩০ জন ইসরায়েলি নিহত হয়েছে।
প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে থাইল্যান্ডের পার্লামেন্টে ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন দেশটির রিয়েল এস্টেট মোঘল-খ্যাত স্রেথা থাভিসিন। মঙ্গলবার দেশটির পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতার সমর্থন পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি।
তিন বছরের মধ্যে উত্তর কোরিয়ার প্রথম আর্ন্তজাতিক বাণিজ্যিক ফ্লাইট মঙ্গলবার বেইজিংয়ে অবতরণ করেছে।বিমানবন্দরের এরাইভ্যাল বোর্ড থেকে এ তথ্য জানা গেছে।
উত্তর কোরিয়া শিগগিরই একটি গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা করছে বলে জানিয়েছে জাপান।
দীর্ঘ ১৫ বছরের স্বেচ্ছানির্বাসনের পর থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা নিজ দেশে ফিরেছেন। দেশে ফেরাই পরেই গ্রেপ্তার হয়েছেন তিনি।
দীর্ঘ ১৫ বছরের স্বেচ্ছানির্বাসনের পর থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা নিজ দেশে ফিরেছেন।
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে আজ মঙ্গলবার ( ২২ আগস্ট) থেকে শুরু হচ্ছে ১৫তম ব্রিকস সম্মেলন। সম্মেলনে ব্রিকসভুক্ত পাঁচ দেশ ছাড়াও যোগ দেবেন কয়েক ডজন দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিরা। বৈঠক থেকে কী ধরনের ফলাফল আসবে সেই উচ্চ আশা নিয়ে অপেক্ষা করছেন পর্যবেক্ষকরা।
ফিলিপাইনের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়া এই সপ্তাহে পশ্চিম ফিলিপাইনের কাছে, দক্ষিণ চীন সাগরে একটি যৌথ নৌ মহড়ার পরিকল্পনা করছে।