আগামী সপ্তাহে ব্রিকস সম্মেলনের আসরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সাথে দেখা হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
এশিয়া
ইউরোপে কাজ পেতে হাজার হাজার পাকিস্তানি 'লিবিয়া রুট' ব্যবহার করছে। এই পথে ইউরোপে যেতে হলে নৌকায় সাগর পাড়ি দিতে হয়।
কোথাও মেঘ ভাঙা বৃষ্টি। কোথাও আকস্মিক বান। কোথাও প্রবল বর্ষণের জেরে ভূমিধস। রোববার রাত থেকে শুরু হওয়া ‘প্রকৃতির রোষে’ ভারতের হিমাচল প্রদেশ রাজ্যে মৃত্যুর সংখ্যা ৫০ ছুঁয়েছে।
মালয়েশিয়ার মানজুংয়ে ১৪ বাংলাদেশিসহ ৯০ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১১ আগস্ট) দেশটির অভিবাসন বিভাগ অপস সাপু, সেলেরা, কুটিপ ও বেলেঞ্জা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
পাকিস্তানের অষ্টম অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে সোমবার (১৪ আগস্ট) শপথ নিয়েছেন আনোয়ারুল হক কাকার।
ভারী বর্ষণে বিধ্বস্ত ভারতের হিমাচল প্রদেশ। বর্ষার তাণ্ডবে ২৪ ঘণ্টার মধ্যে ওই রাজ্যে ২১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু।
ব্রিটিশ আমলের রাষ্ট্রদ্রোহ সংক্রান্ত আইন প্রত্যাহার করে নতুন রাষ্ট্রদ্রোহ আইন আনার প্রস্তাব দিয়েছে ভারত সরকার।
সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের তত্ত্বাবধানে মক্কায় রোববার (১৩ আগস্ট) শুরু হয়েছে আন্তর্জাতিক ইসলামি সম্মেলন। দুই দিনব্যাপী এ সম্মেলনে ৮৫ দেশের দেড় শতাধিক আলেম ও মুফতি অংশ নিয়েছেন।
তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই যুক্তরাষ্ট্র সফরে গেছেন। এ সফরের নিন্দা জানিয়ে চীন লাইকে বিচ্ছিন্নতাবাদী এবং সমস্যা সৃষ্টিকারী আখ্যা দিয়েছে।
উত্তর কোরিয়ার নেতা কিম জন উন ক্ষেপণাস্ত্র, রকেট-চালিত গোলা এবং অন্যান্য অস্ত্র ব্যাপক মাত্রায় উৎপাদনের নির্দেশ দিয়েছেন। সোমবার একটি ট্যাকটিক্যাল ক্ষেপণাস্ত্র উৎপাদন প্লান্ট পরিদর্শন শেষে এই নির্দেশ দেন তিনি।
টুইটারে বিতর্কিত পোস্ট করে এবার মামলার মুখে পড়লেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বোন প্রিয়াংকা গান্ধী। মধ্যপ্রদেশের বিজেপি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে টুইট করা হয় তার অ্যাকাউন্ট থেকে।
ইরানের শিরাজ শহরে একটি মাজারে সন্ত্রাসী হামলায় চার জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেকে। রবিবার সন্ধ্যার দিকে এই হামলার ঘটনা ঘটে।
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলের দুটি গ্রামে রুশবাহিনী গোলাবর্ষণ করেছে। এতে ২৩ দিন বয়সী শিশুসহ ৭ জন বেসামরিক লোক নিহত হয়েছে। আহত হয়েছেন ২০ জন।
সৌদি আরবের প্রথম রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। অন্যদিকে একই সময়ে ইসরাইলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য তৎপর সৌদি আরব।
ভারতে লাখ লাখ মানুষ দেখেছে এবং শেয়ার করেছে এমন একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে এক ব্যক্তি কালো বোরকা পরিহিত একজনকে আক্রমণ করছে।
প্রেসক্রিপশনে চিকিৎসকদের জেনেরিক ওষুধের নাম লিখতে হবে। ওই নিয়ম লঙ্ঘন করলে চিকিৎসকদের কড়া শাস্তির মুখে পড়তে হবে। এমনকি নির্দিষ্ট সময়ের জন্য তাদের লাইসেন্সও বাতিল করা হতে পারে। নয়া নির্দেশিকা জারি করে এমনই কঠোর বিধানের কথা জানিয়েছে ভারতের জাতীয় মেডিক্যাল কমিশন (ন্যাশনাল মেডিক্যাল কমিশন)।