পানি নিয়ে চরম সংকটে পড়েছে বিশ্বের ২৫ দেশ। ওয়ার্ল্ড রিসোর্স ইনস্টিটিউটের একটি গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এশিয়া
ভারতীয় সেনাবাহিনীকে অ্যাপাচে হেলিকপ্টার সরবরাহের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার কারখানায় শুরু হয়েছে উৎপাদন। নির্মাতা সংস্থা বোয়িংয়ের পক্ষ থেকে বুধবার এ কথা জানানো হয়েছে।
পশ্চিম আফ্রিকার কেপ ভার্দে উপকূলে অভিবাসীবোঝাই একটি নৌকা ডুবে ৬০ জনের বেশি মানুষ মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারীরা এ পর্যন্ত শিশুসহ ৩৮ জনকে উদ্ধার করেছে। নৌকাটিতে ১০১ জন আরোহী ছিল বলে জানা গেছে।
ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বুধবার ‘হ্যান্ডবুক অন কমবাটিং জেন্ডার স্টিরিওটাইপস’ নামে একটি পুস্তিকা প্রকাশ করেছেন।
‘হিংসাত্মক বিক্ষোভের’ অভিযোগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে দায়ের করা ৯টি মামলায় জামিন আবেদন খারিজ করে দিয়েছেন ইসলামাবাদের স্থানীয় আদালত।
জাপানের পশ্চিমাঞ্চলের একটি শহরে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের আঘাতে নদীগুলো উপচে ওঠায় এবং ভূমিধসের সতর্কতা জারি করে শহরটির ১ লাখ ৮০ হাজারের বেশি বাসিন্দাকে মঙ্গলবার নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার আহ্বান জানানো হয়েছে।
ভারত ও পাকিস্তানের রক্তক্ষয়ী বিভাজন নিয়ে রচিত তমস (আঁধার) উপন্যাসে লেখক ভীষ্ম সাহনি একটি হিংসা-বিধ্বস্ত গ্রামের বদলে যাওয়ার বিশদ বিবরণ দিয়েছেন, যে গ্রামটির ওপর দিয়ে একটি বিমান তিনবার চক্কর কেটে গেল।ওই উপন্যাসটি লেখা হয়েছিল ১৯৭৪ সালে।
ভারতের হিমাচলে ভয়াবহ ভূমিধসের পর বৃষ্টিজনিত বিভিন্ন দুর্ঘটনায় রাজ্যটিতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৫।। মঙ্গলবার (১৫ আগস্ট) কর্মকর্তারা জানিয়েছেন, ১০ জন এখনও নিখোঁজ আছেন।হিমাচল প্রদেশে ভূমিধসের ধ্বংসযজ্ঞটি মারাত্মক ছিলো
পাকিস্তানে আবারও বাড়ানো হয়েছে অতিপ্রয়োজনীয় জ্বালানি পেট্রোলের দাম। নতুন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার দায়িত্ব নেওয়ার পরের দিনই দেশটিতে বাড়ানো হয়েছে জ্বালানির দাম।
দেশত্যাগে চেষ্টার অভিযোগে মিয়ানমারে প্রায় দেড় শ’ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ১২৭ রোহিঙ্গা পুরুষ ও ১৮ জন নারী রয়েছেন। মঙ্গলবার (১৫ আগস্ট) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইপ্রধান ইমরান খানের বিরুদ্ধে সহিংসতা সম্পর্কিত ছয় মামলায় অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।
মিয়ানমারের একটি জেডখনিতে ভূমিধসের ঘটনায় ২৫ জনের মরদেহ উদ্ধার হয়েছে। তবে এখনও ১৪ জন নিখোঁজ রয়েছেন। বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও শতাধিক।
সরাসরি নাম উল্লেখ না করে ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারের ‘বুলডোজার নীতি’র সমালোচনা করলেন দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।
পাকিস্তানের অস্থায়ী প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেয়া হয়েছে সেদেশের সেনেটের সদস্য আনওয়ার-উল-হক কাকরকে। তাকে অভিনন্দন জানিয়েছে- ইসলামাবাদের ‘বন্ধু’ চীন।
তুরস্কে অনুষ্ঠেয় কোরআনের গ্রীষ্মকালীন কোর্সে অংশ নেবে অন্তত ২৪ লাখ শিক্ষার্থী।