নির্বাচন কমিশনার নিয়োগে বৃহস্পতিবার ভারতীয় সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তাকে যুগান্তকারী বলে বর্ণনা করা হচ্ছে। এতদিন প্রধানমন্ত্রীর দফতর ঠিক করত, কারা নির্বাচন কমিশনার আর কে প্রধান নির্বাচন কমিশনার হবেন। এখন থেকে প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দলনেতার কমিটি ওই সিদ্ধান্ত নেবে।
- শেনঝৌ-২৪ মহাকাশ অভিযানে চীনের রকেট উৎক্ষেপণ
- * * * *
- আন্তর্জাতিক আইএসও সনদ নবায়ন করল ইউসিবি
- * * * *
- নারী নির্যাতনের বিরুদ্ধে ঝিনাইদহে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস
- * * * *
- ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
- * * * *
- উদ্ধার অভিযানে দক্ষতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ প্রশিক্ষণ
- * * * *
এশিয়া
তুরস্কে আসন্ন প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগানবিরোধী ছয় দলীয় জোটে ভাঙন দেখা দিয়েছে। আর এতে করে এরদোগান পুনঃনির্বাচিত হতে সুবিধা পাবেন বলে ধারণা করা হচ্ছে। ১৪ মে ওই নির্বাচন হবে। তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের মধ্যেও নির্বাচন আয়োজনে দৃঢ়প্রতিজ্ঞ এরদোগান।
ইরানে নতুন করে মেয়েদের স্কুলে স্কুলে বিষাক্ত গ্যাসের হামলা হচ্ছে – এমন খবরে আতংক ছড়িয়ে পড়েছে। ২৬টি স্কুলের শত শত ছাত্রীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভারতের দ্বিতীয় বৃহত্তম ব্যবসায়িক প্রতিষ্ঠান আদানি গ্রুপের সাথে সম্পর্কিত যেকোনো নিয়ন্ত্রক ব্যর্থতা তদন্ত করার জন্য একটি বিশেষজ্ঞ কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
ভারতের মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের নিয়োগ নিয়ে ঐতিহাসিক রায় দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।
উত্তর কোরীয় নেতা কিম জং উন ব্যর্থ না হয়ে শস্য উৎপাদনের লক্ষ্য অবশ্যই পূরণের বিষয়টি নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর 'নিধনযজ্ঞ' চালানোর অভিযোগে পাঁচ ইহুদি বসতি স্থাপনকারীকে গ্রেফতার করেছে ইসরাইলি পুলিশ। ওই 'নিধনযজ্ঞ' নিয়ে ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। আর ইসরাইলি সেনাবাহিনীর নির্দেশে 'নিধনযজ্ঞের' ঘটনাস্থল পশ্চিম তীরের হাওয়ারা গ্রামের দোকানপাট বুধবার বন্ধ থাকে।
বাল্যবিবাহ প্রতিরোধে ভারতের আসামে পুলিশের বিশেষ অভিযান ও ব্যাপক ধরপাকড় চলছে।
নাগাল্যান্ড রাজ্যে বিজেপি জোটের জয় নিশ্চিত। ত্রিপুরাতেও ক্ষমতা দখলের দৌড়ে এগিয়ে তারা। মেঘালয় ত্রিশঙ্কু। উত্তর-পূর্বাঞ্চল ভারতের তিন রাজ্যে বুথফেরত সমীক্ষা অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে! আর পূর্বাভাস সঙ্গী করেই আজ বৃহস্পতিবার সকাল থেকে শুরু হচ্ছে ভোটগণনা।
নওগাঁর মান্দায় প্রাণঘাতী নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে ফরিদা বেগম (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার বিকাল ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
আজ বুধবার সন্ধ্যায় দিল্লির তাজ প্যালেস হোটেলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী কুড়িটি অর্থনীতির জোট জি-টোয়েন্টির সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ নৈশভোজে আপ্যায়িত করছে ভারত, যার পোশাকি নামকরণ করা হয়েছে ‘নেটওয়ার্কিং রিসেপশন’।
ভারতের পশ্চিমবঙ্গের দমদমে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। প্রায় ১ ঘণ্টা আগুন জ্বললেও স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত নেভানো যায়নি। দমকল সূত্রে খবর, আগুনে উৎসস্থলে পৌঁছতেই পারেনি দমকলবাহিনী।
ইরানে গত বছর নভেম্বর মাস থেকে অন্তত ৭০০ জন ছাত্রীকে স্কুলের ভেতর বিষাক্ত গ্যাস প্রয়োগ করা হয়েছে।অনেকে মনে করছেন, মেয়েদের স্কুলে যাওয়া ঠেকাতে স্কুলগুলো বন্ধ করার উদ্দেশ্যে এমন কাজ করা হয়েছে।
জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বিগত ছয় বছরের মধ্যে তার প্রথম সফরে মঙ্গলবার ইরাকে পৌঁছেছেন। দেশটিতে টানা রাজনৈতিক সঙ্কটের পর ‘সংহতি’ প্রকাশ করতে তিনি এ সফরে গেলেন।
তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫২ হাজার ছাড়িয়েছে। বুধবার (১ মার্চ) তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
যুক্তরাষ্ট্রে সব ধরনের সরকারি ফোন থেকে ভিডিও শেয়ারিং-এর জনপ্রিয় অ্যাপ টিকটক ডিলিট করার জন্য সরকারের সকল চাকুরিজীবীকে নির্দেশ দেওয়ার পর চীন ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে।