বিশ্বে সাংবাদিকদের গ্রেফতারের ঘটনা বাড়ছে। প্যারিসভিত্তিক প্রতিষ্ঠান রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) বুধবার এ দাবি জানিয়েছে।
- বেঙ্গল টোব্যাকোর দুই ভাইসহ চার জনের নামে শুল্ক ফাঁকির মামলা
- * * * *
- শেনঝৌ-২৪ মহাকাশ অভিযানে চীনের রকেট উৎক্ষেপণ
- * * * *
- আন্তর্জাতিক আইএসও সনদ নবায়ন করল ইউসিবি
- * * * *
- নারী নির্যাতনের বিরুদ্ধে ঝিনাইদহে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস
- * * * *
- ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
- * * * *
এশিয়া
চীন ও তাইওয়ানের মধ্যকার সম্পর্কে আরও অবনতি হয়েছে। তাইপে বলেছে, তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রেকর্ড ১৮টি পারমাণবিক সক্ষমতার বোমারু বিমানসহ মোট ২১টি যুদ্ধ বিমান পাঠিয়েছে চীন।
আট বছরেরও বেশি আগে ২৩৯ জনকে নিয়ে চিরতরে হারিয়ে গিয়েছিল মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ৩৭০। ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি, বোয়িং ৭৭৭ বিমানটিকে ধ্বংস করেছিলেন তার চালকেরাই। ওই বিমানের ধ্বংসাবশেষ থেকে যে নতুন প্রমাণ পাওয়া গেছে, তা পরীক্ষার পর তেমনই ইঙ্গিত দিয়েছেন বিশেষজ্ঞরা।
শুক্রবার (৯ ডিসেম্বর) তাওয়াং সেক্টরে ভারতীয় এবং চীনা সেনার সংঘাত হয়েছিল। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছিলেনন, ‘আমাদের ভূখণ্ডে অনুপ্রবেশ করা থেকে চীনা সেনাকে আটকে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। কিন্তু ভারতের এই দাবি প্রত্যাখ্যান করে পাল্টা অভিযোগ করেছে চীন।
আবার গভীর রাতে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) সংঘর্ষে নিয়োজিত হয়েছে ভারতীয় এবং চীনা সেনাবাহিনী। লাদাখের গালওয়ানের পর এবার অরুণাচলের তাওয়াংয়ে সংঘর্ষ হয়েছে।
চলমান বিক্ষোভের সময় গ্রেপ্তার করা দ্বিতীয় আরেক ব্যক্তির ফাঁসি কার্যকর করা হয়েছে বলে সোমবার ইরান জানিয়েছে৷মজিদরেজা রাহনাভার্ড নামের ঐ ব্যক্তি দুজন নিরাপত্তা কর্মীকে হত্যায় অভিযুক্ত হয়েছিলেন বলে দেশটির বিচার বিভাগের বার্তা সংস্থা মিজান জানিয়েছে৷
গুয়াতেমালায় একটি আগ্নেয়গিরিতে হঠাৎ অগ্ন্যুৎপাতের কারণে দেশটির সবচেয়ে বড় বিমানবন্দর এবং গুরুত্বপূর্ণ মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।
চমন সীমান্তের কাছে আফগান বাহিনীর 'বিনা উস্কানিতে' গুলিতে পাকিস্তানের অন্তত ছয় বেসামরিক নাগরিক নিহত হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনী এই দাবি করেছে। আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনার মধ্যে এ ঘটনা ঘটল।
যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে চীনে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল পাঠাচ্ছে।চীনা প্রেসিডেন্ট শি জিন পিং ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্পর্ক উন্নয়নের অঙ্গীকার করার পর যুক্তরাষ্ট্র এ প্রথম চীনে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠাচ্ছে ।
মার্কিন নিষেধাজ্ঞায় থাকা প্রতিষ্ঠান হুয়াইয়ের সাথে চুক্তিবদ্ধ হয়েছে সৌদি আরব। দেশটিতে সফরে গিয়ে প্রতিরক্ষা চুক্তি করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এর মধ্যে অন্যতম ছিল এ চুক্তিটি। এই পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে সম্পর্ক আরো মজবুত হলো।
লেবাননের বাসিন্দা হোসেইন আল-বারিনির (৪৩) একটি ছবি সামাজিক মাধ্যমে ঘুরছে। যেখানে দেখা যাচ্ছে, মৃত সন্তানকে কোলে নিয়ে হেঁটে হাসপাতাল ছাড়ছেন তিনি। গাড়ি থাকা সত্ত্বেও শিশুপুত্রের লাশ নিয়ে হেঁটে যাচ্ছেন তিনি! কেন?
থাইল্যান্ডের ফুকেট এলাকার নিকটবর্তী অঞ্চলে আন্দামান সমুদ্রে দুইশো'র বেশি রোহিঙ্গা শরণার্থী নিয়ে একটি নৌকা সাত দিনের বেশি সময় ধরে ভাসমান অবস্থায় রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।
ইন্দোনেশিয়ার প্রধান জাভা দ্বীপে বৃহস্পতিবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৮ ভাগ। একই প্রদেশে অপর একটি শক্তিশালী ভূমিকম্পে ৩০ জনেরও বেশি নিহত হওয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে এটি আঘাত হানলো। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ কথা জানিয়েছে।
অধিকৃত পশ্চিম তীরে জেনিন নগরী সীমানায় বৃহস্পতিবার ইসরাইল বাহিনীর হামলায় তিন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
বিগত কয়েক দশকে তাপপ্রবাহের কারণে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে। বিশ্বব্যাংকের সদ্য প্রকাশিত রিপোর্টে এ কথা জানিয়ে বলা হয়েছে, আগামী কয়েক দশকে ভারতের একাধিক জায়গায় তাপপ্রবাহ এত তীব্র হয়ে উঠবে যে কার্যত ধ্বংসের সম্মুখীন হবে নাগরিক জীবন
চীন বুধবার দেশজুড়ে কোভিড বিধিনিষেধ ব্যাপকভাবে শিথিলের ঘোষণা দিয়েছে।বেইজিংয়ের ন্যাশনাল হেলথ কমিশনের (এনএইচসি) দিক নির্দেশনায় বলা হয়েছে, উপসর্গহীন কিংবা হালকা উপসর্গ নিয়ে আক্রান্ত ব্যক্তি বাড়িতেই আইসোলেশানে থাকতে পারবে।