চীনা মন্ত্রিসভার এক দফতর বুধবার এক বিবৃতিতে সামরিক শক্তি প্রয়োগ করে তাইওয়ান দখলের হুমকি দিয়েছে। তাইওয়ানকে ঘিরে অনির্দিষ্টকালের জন্য সামরিক মহড়ার মাঝে চীন এমন ইঙ্গিত দিলো।
- বেঙ্গল টোব্যাকোর দুই ভাইসহ চার জনের নামে শুল্ক ফাঁকির মামলা
- * * * *
- শেনঝৌ-২৪ মহাকাশ অভিযানে চীনের রকেট উৎক্ষেপণ
- * * * *
- আন্তর্জাতিক আইএসও সনদ নবায়ন করল ইউসিবি
- * * * *
- নারী নির্যাতনের বিরুদ্ধে ঝিনাইদহে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস
- * * * *
- ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
- * * * *
এশিয়া
ভূমধ্যসাগরে আবার তেল অনুসন্ধানকারী জাহাজ পাঠাচ্ছে তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, এজন্য অনুমতির দরকার নেই।
দুই দিন আগেই ইসরায়েল এবং ফিলিস্তিনের একটি গোষ্টীর মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছে। তারপরে এই ঘটনা।ইসরায়েল জানিয়েছে, তারা ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম উপত্যকায় একটি বাড়ি ঘিরে ফেলে। তারা ওই বাড়িতে তল্লাশি চালানোর জন্য গেছিল।
ভারতের বিহার রাজ্যে তেতো ওষুধ গিলতে হলো ক্ষমতাসীন বিজেপিকে। গেরুয়া শিবিরের হাত ছেড়ে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
অধিকৃত পশ্চিম তীরের নাবলুস নগরীতে প্রতিরোধ আন্দোলন আল-আকসা ব্রিগেডের কমান্ডারসহ তিনজনকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। নিহত কমান্ডার ইব্রাহিম 'নাবলুসের সিংহ' নামে পরিচিত ছিলেন।
হিন্দুদের সংখ্যালঘু ঘোষণা করা আদালতের কাজ নয়। সোমবার এমনই পর্যবেক্ষণ জানাল সুপ্রিম কোর্ট। আদালত জানায়, সংখ্যালঘু মর্যাদা নির্ধারণের ক্ষেত্রে বিভিন্ন অভিজ্ঞতামূলক কারণ এবং পরিসংখ্যান নির্ভর করে।
গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ সোমবার জরুরি বৈঠক করেছে। এদিকে তিন দিনের ব্যাপক সঙ্ঘাতের পর ইসলামি জিহাদের যোদ্ধা এবং ইসরাইলের মধ্যে দুর্বল অস্ত্রবিরতি চুক্তি সত্ত্বেও এ সংস্থার অনেক সদস্য দেশ সেখানে সঙ্ঘাতের ব্যাপারে তাদের উদ্বেগের কথা তুলে ধরেছে।
নিষিদ্ধঘোষিত তেহরিক-ই তালেবান পাকিস্তানের (টিটিপি) সিনিয়র কমান্ডার ওমর খালিদ খোরাসানি আফগানিস্তানের পাকতিয়া প্রদেশে নিহত হয়েছেন। জিও নিউজ সোমবার এ তথ্য জানিয়েছে।
অস্বাভাবিক বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় গত এক মাসে পাকিস্তানে অন্তত ৫৫০ জনের মৃত্যু হয়েছে।দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাতে শনিবার (৬ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
মালয়েশিয়ার কাছে দেশীয় প্রযুক্তিতে বানানো ‘তেজস’ যুদ্ধবিমান বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। শুক্রবার এ কথা জানানো হয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে। ভারতীয় মিডিয়ায় প্রকাশিত খবরে বলা হয়েছে যে ইতিমধ্যেই এই একক-ইঞ্জিনের যুদ্ধবিমানে আগ্রহ দেখিয়েছে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মিসর, আমেরিকা, ইন্দোনেশিয়া ও ফিলিপাইন।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় অন্তত চারজন মানুষ নিহত হয়েছেন।শুক্রবার ইসরায়েল এ হামলা চালায় বলে জানায় আলজাজিরা। সংবাদমাধ্যমটির তথ্যমতে- নিহতদের মধ্যে ইসলামিক জিহাদের একজন কমান্ডার এবং ছোট একটি মেয়ে শিশু রয়েছে।
ইসরাইলে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে ফায়দা হাসিল করতে শুক্রবার গাজা উপত্যকায় হামলা চালিয়েছে ইসরাইল। বিশ্লেষকেরা এমনটাই মনে করছেন। ওই হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচ বছরের একটি মেয়ে, ২৩ বছর বয়স্কা এক নারী এবং ইসলামিক জিহাদের সামারিক শাখার এক কমান্ডার রয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের একদিন পরেই ক্ষিপ্ত চীন দ্বীপটির উপকূল-জুড়ে যে নজিরবিহীন সামরিক মহড়া শুরু করেছে তাতে রকেট এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ তাজা গোলাবারুদ ব্যবহার করা হচ্ছে।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভয়াবহ বন্যার পর এখন অনলাইনে প্রচার চলছে যে স্থানীয় মুসলমানরাই এ বন্যার জন্য দায়ী।
মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি'র তাইওয়ান সফরের পর ওই অঞ্চলে এ যাবৎকালের সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু করেছে চীন।
যুক্তরাষ্ট্রের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরে যাওয়ার নিন্দা করে চীন একে 'চরম বিপজ্জনক' বলে আখ্যা দিয়েছে। পঁচিশ বছরের মধ্যে এই প্রথম শীর্ষস্থানীয় কোনো আমেরিকান রাজনীতিক দ্বীপটিতে গেলেন।