সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকার দায়ে মিয়ানমারে সামরিক সরকার নোবেল জয়ী অং সান সু চির ঘনিষ্ঠ মিত্রসহ ৪ গণতন্ত্রপন্থির মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এ ঘটনা বিশ্বজুড়ে ব্যাপক নিন্দা ও ক্ষোভের সৃষ্টি করেছে।
- বেঙ্গল টোব্যাকোর দুই ভাইসহ চার জনের নামে শুল্ক ফাঁকির মামলা
- * * * *
- শেনঝৌ-২৪ মহাকাশ অভিযানে চীনের রকেট উৎক্ষেপণ
- * * * *
- আন্তর্জাতিক আইএসও সনদ নবায়ন করল ইউসিবি
- * * * *
- নারী নির্যাতনের বিরুদ্ধে ঝিনাইদহে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস
- * * * *
- ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
- * * * *
এশিয়া
ভারতের ১৫তম রাষ্ট্রপতি হিসাবে সোমবার শপথ নিলেন দ্রৌপদী মুর্মু। সংসদের সেন্ট্রাল হলে তাকে শপথবাক্য পাঠ করালেন দেশের প্রধান বিচারপতি এন ভি রামানা।
দুই বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। নরওয়ে ভিত্তিক এনজিও ইরান হিউম্যান রাইটসের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযানের নামে যুদ্ধ শুরু করে রাশিয়া। এরপর কেটে গেছে দীর্ঘ পাঁচ মাস।
গত শুক্রবার নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) গাম্বিয়ার দায়ের করা মামলা নিয়ে মিয়ানমারের সমস্ত আপত্তি খারিজ করেছে৷
আগামীকাল সোমবার থেকে শ্রীলঙ্কায় সরকারি এবং সরকার অনুমোদিত বেসরকারি স্কুলগুলো খুলে দেয়া হচ্ছে। তবে নিয়মিত ক্লাস হবে না। সপ্তাহে তিন দিন ক্লাস চলবে।
নির্বাচনে জয় পেয়েছেন। কিন্তু এখনো ভারতের রাষ্ট্রপতি পদে শপথ নেননি দ্রৌপদী মুর্মু। তার আগেই শুভেচ্ছা-অভিনন্দনের জোয়ারে ভাসছেন দেশটিরর ১৫তম রাষ্ট্রপতি। ভারতের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতির কাছে শুভেচ্ছা এসেছে সুদূর মস্কো থেকে। শুভেচ্ছা জানিয়েছেন খোদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় ইসরাইলের মোশদের সাথে সম্পর্কিত গুপ্তচরদের একটি নেটওয়ার্কের সদস্যদের গ্রেফতার করার কথা ঘোষণা করেছে। এসব গুপ্তচর ইরানে প্রবেশ করে 'স্পর্শকাতর' স্থানগুলোতে হামলা চালানোর পরিকল্পনা করেছিল বলে জানিয়েছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়।
পাকিস্তানের সুপ্রিম কোর্ট আগামী সোমবার পর্যন্ত হামজা শাহবাজকে পাঞ্জাবের 'ট্রাস্টি' মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার নির্দেশ দিয়েছেন। শুক্রবার অনুষ্ঠিত প্রাদেশিক মুখ্যমন্ত্রী নির্বাচনে পাঞ্জাব আইন পরিষদের ডেপুটি স্পিকার দোস্ত মাজারির রুলিং নিয়ে ইমরান খানের প্রার্থী পারভেজ ইলাহির আবেদনের প্রেক্ষাপটে আদালত শনিবার এই আদেশ দেন।
চীনের সিনজিয়াং প্রদেশসহ বিভিন্ন এলাকায় দাবদাহ ছড়িয়ে পড়েছে৷ এরমধ্যে ওই এলাকায় হঠাৎ বন্যা এবং ভূমিধসের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস৷ এর ফলে ওই এলাকায় কৃষিতে ভয়াবহ প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে৷
ইরান ও রাশিয়া নিজস্ব মুদ্রা রিয়াল ও রুবলে বাণিজ্যিক লেনদেন শুরু করেছে। এর অংশ হিসেবে ইরান রাশিয়ার মুদ্রা রুবলকে বিনিময়যোগ্য মুদ্রা হিসেবে তালিকাভুক্ত করেছে।
নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী পার্থ চ্যাটার্জি। প্রায় ২৭ ঘণ্টা জেরার পর গ্রেফতার করা হল তাকে। শুক্রবার সকাল থেকে রাতভর জিজ্ঞাসাবাদ করা হয় রাজ্যের শিল্পমন্ত্রীকে।
শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে সমর্থন প্রদানের কথা ঘোষণা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রাষ্ট্রীয় সম্প্রচার প্রতিষ্ঠান সিসিটিভি এ খবর প্রচার করেছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখন ইউক্রেনকে যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় মিত্ররা যে ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে তার চেয়ে বেশি শক্তিশালী একটি প্রাচীন অস্ত্রের উপর বাজি ধরছেন। তা হলো সময়।
রোহিঙ্গা গণহত্যার মামলা বিচারের এখতিয়ার নিয়ে মিয়ানমারের আপত্তির খারিজ করে দিয়েছে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে)।
যশোরের বেনাপোল স্থলবন্দরের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল দিয়ে প্রতিদিন প্রায় ৫ থেকে ৭ হাজার যাত্রী বাংলাদেশ-ভারত যাতায়াত করেন। এর মধ্যে অনেকে ভারতে যান চিকিৎসার উদ্দেশ্যে আবার কেউ যান আত্মীয়-স্বজনদের কাছে। বর্তমানে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের উদ্যোগে বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্ট যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াতের ব্যবস্থা করা হলেও পেট্রাপোল বন্দর দিয়ে ভারতফেরত যাত্রীদের বাংলাদেশে প্রবেশের আগে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।