এশিয়া

লক্ষ্যবস্তু নির্ধারণ করেছে ইরান, সাজিয়েছে বিস্তারিত পরিকল্পনা

লক্ষ্যবস্তু নির্ধারণ করেছে ইরান, সাজিয়েছে বিস্তারিত পরিকল্পনা

যুক্তরাষ্ট্র ও ইসরাইল নতুন করে হামলা চালালে পারস্য উপসাগরের সমুদ্রতলের ইন্টারনেট কেবলগুলোতে আঘাত হানার বিস্তারিত পরিকল্পনা তৈরি করেছে ইরান। এমনকি হামলার পর কেবল মেরামতের কাজও বাধাগ্রস্ত করে যোগাযোগব্যবস্থায় দীর্ঘস্থায়ী বিঘ্ন ঘটানোর পরিকল্পনা রয়েছে দেশটির।

আরামকোর সদর দপ্তর থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে সৌদি আরব

আরামকোর সদর দপ্তর থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে সৌদি আরব

ইয়েমেনের হুথিদের সঙ্গে সংঘাত তীব্র হওয়ার মধ্যে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো তাদের ধাহরান সদর দপ্তর থেকে কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।

পশ্চিম তীর পুরোপুরি অবরুদ্ধ করার নির্দেশ নেতানিয়াহুর

পশ্চিম তীর পুরোপুরি অবরুদ্ধ করার নির্দেশ নেতানিয়াহুর

ফিলিস্তিনি দুই বন্দুকধারী ইসরায়েলি সামরিক চেকপোস্টে গুলিবর্ষণ করে অন্তত পাঁচজনকে আহত করার পরপরই শুক্রবার (২৩ অক্টোবর) অধিকৃত পশ্চিম তীর অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ভারত-চীন সীমান্তে ফের উত্তেজনা

ভারত-চীন সীমান্তে ফের উত্তেজনা

ভারতের অরুণাচল প্রদেশ সীমান্তে ভারতীয় ও চীনা সেনাদের মধ্যে একাধিকবার মুখোমুখি হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) মহাপরিচালক শত্রুজিৎ কাপুর।

দুর্লভ খনিজের ক্ষেত্রে চীন নির্ভরতা কমাতে পারবে কি যুক্তরাষ্ট্র?

দুর্লভ খনিজের ক্ষেত্রে চীন নির্ভরতা কমাতে পারবে কি যুক্তরাষ্ট্র?

বহু দশক ধরে বিশ্বজুড়ে দুর্লভ খনিজ (রেয়ার আর্থ) পরিশোধনের বাজারে চীনের যে একচেটিয়া প্রভাব রয়েছে, তা ভাঙতে এবার এক অভিনব পথ বেছে নিয়েছে যুক্তরাষ্ট্র।

অরুণাচল সীমান্তে এখনও মুখোমুখি ভারত-চীন, প্রথমবার স্বীকার করলো আইটিবিপি

অরুণাচল সীমান্তে এখনও মুখোমুখি ভারত-চীন, প্রথমবার স্বীকার করলো আইটিবিপি

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশের সীমান্তজুড়ে চীন ও ভারতের সেনাবাহিনীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার বিষয়টি প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে ভারত।

হুতির ১২ ড্রোন-ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি সৌদির

হুতির ১২ ড্রোন-ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি সৌদির

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হুতিদের নিক্ষেপ করা ১১টি ড্রোন ধ্বংস করেছে।

‘ফাদার অব অল বোম্ব’ উন্মোচনের ঘোষণা দিল ইরান!

‘ফাদার অব অল বোম্ব’ উন্মোচনের ঘোষণা দিল ইরান!

যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বম্ব’-এর পালটা হিসেবে ‘ফাদার অব অল বম্ব’ নামে নতুন একটি অস্ত্র উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেবি বুধবার এ ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি দাবি করেছেন, ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা, বিধ্বংসী ক্ষমতা ও নির্ভুলতা আগের চেয়ে বেড়েছে এবং মার্কিন যুদ্ধজাহাজেও আঘাত হানার সক্ষমতা রয়েছে।

সৌদি আরবের দুই স্থানে হামলায় নিহত ৪, দুই বাংলাদেশিসহ আহত ১০

সৌদি আরবের দুই স্থানে হামলায় নিহত ৪, দুই বাংলাদেশিসহ আহত ১০

রিয়াদের পর এবার সৌদি আরবের পূর্বাঞ্চলে বিমানবন্দর ও তেল স্থাপনা ঘিরে পৃথক হামলার ঘটনা ঘটেছে। এতে একজন ভারতীয়সহ চার জন নিহত এবং দুই বাংলাদেশিসহ ১০ জন আহত হয়েছেন। বুধবার দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই জন নিহত ও আট জন আহত হন। একই দিন আরামকোর শায়বাহ তেলক্ষেত্র লক্ষ্য করে আসা একটি ড্রোন সৌদি প্রতিরক্ষা বাহিনী ভূপাতিত করার পর এর ধ্বংসাবশেষ পড়ে আরো দুই জন নিহত এবং দুই জন আহত হন।