এশিয়া

দূতাবাসের কর্মীদের সৌদি ছাড়ার নির্দেশ ওয়াশিংটনের

দূতাবাসের কর্মীদের সৌদি ছাড়ার নির্দেশ ওয়াশিংটনের

ইয়েমেনের হুতিদের হামলার আশঙ্কায় সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের সকল কর্মী ও পরিবারকে দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে। বুধবার (২১ অক্টোবর) কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।সূত্রটি জানিয়েছে, সৌদি আরবের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, কাতার ও বাহরাইনে অবস্থানরত দূতাবাসের কর্মীদের পরিবারকেও চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

হরমুজ প্রণালির কাছে বিস্ফোরণের শব্দ

হরমুজ প্রণালির কাছে বিস্ফোরণের শব্দ

হরমুজ প্রণালির কাছে অবস্থিত দক্ষিণ ইরানের হরমুজগান প্রদেশের কারপান অঞ্চলে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। বুধবার (২২ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সরকারি বার্তা সংস্থা ইরনা এ খবর জানিয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংস্থাটি।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় ইরানের ছায়া নৌ-বহর নেটওয়ার্ক

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় ইরানের ছায়া নৌ-বহর নেটওয়ার্ক

ইরানকে চাপে রাখতে এবার দেশটির ‘শ্যাডো ফ্লিট’ (ছায়া নৌ-বহর) নেটওয়ার্কের সাথে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান ও জাহাজের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। ওয়াশিংটনের দাবি, এসব প্রতিষ্ঠান ও জাহাজ ইরানকে মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে এবং পণ্য পরিবহনে সহায়তা করছিল।

প্রতিরক্ষা সম্পর্ক জোরদারে অঙ্গীকার করলেন পাকিস্তান-মালদ্বীপ

প্রতিরক্ষা সম্পর্ক জোরদারে অঙ্গীকার করলেন পাকিস্তান-মালদ্বীপ

দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়ানের লক্ষ্যে পাকিস্তানের সেনাপ্রধান সৈয়দ আসিম মুনিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনার পাশাপাশি প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদার করার ওপর জোর দিয়েছেন।

সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে জরুরি সতর্কতা জারি

সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে জরুরি সতর্কতা জারি

বিশ্বজুড়ে ইন্টারনেটের একটি বড় অংশ পরিচালিত হয় পিএইচপি নামের জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। সম্প্রতি এতে বড় ধরনের দুটি নিরাপত্তা ত্রুটি ধরা পড়েছে, যা নিয়ে আন্তর্জাতিকভাবে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। হ্যাকারদের হামলা থেকে বাঁচতে দ্রুত সিকিউরিটি আপডেট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর যারা এখনই আপডেট দিতে পারছে না, তাদের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখার পরামর্শ দিয়েছে বিভিন্ন দেশের সাইবার নিরাপত্তা সংস্থা।

সৌদিতে আরামকো তেলক্ষেত্রে ড্রোন হামলা, নিহত ২

সৌদিতে আরামকো তেলক্ষেত্রে ড্রোন হামলা, নিহত ২

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের শায়বাহ তেলক্ষেত্রে সৌদি আরামকোর একটি স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকালে ঘটা এই হামলায় দুইজন প্রবাসী কর্মী প্রাণ হারিয়েছেন এবং আরও দুইজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়।

তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে হলো বদর চুক্তি

তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে হলো বদর চুক্তি

নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি ও একে-অপরকে প্রতিরক্ষা খাতে সহায়তায় চুক্তি করেছে তুরস্ক, পাকিস্তান, কাতার ও ইন্দোনেশিয়া। যা বদর সমঝোতা স্মারক বা চুক্তি হিসেবে পরিচিত পাবে। আজ বুধবার (২১ অক্টোবর) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

ইরানের সঙ্গে সমঝোতা কঠিন, মন্তব্য মার্কো রুবিওর

ইরানের সঙ্গে সমঝোতা কঠিন, মন্তব্য মার্কো রুবিওর

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানে ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী সরকার ‘কট্টরপন্থি শিয়া ধর্মীয় নেতাদের নিয়ন্ত্রণে’ থাকায় তেহরানের সঙ্গে ওয়াশিংটনের সমঝোতা বা স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানো অত্যন্ত কঠিন।