অঙ্গবস্ত্র। উপহার পেয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কোনো ভক্তের দেওয়া গায়ের চাদরটির সাধারণভাবে দাম ১০০ রুপি। কিন্তু নিলামে সর্বনিম্ন দাম রাখা হয়েছিল ৫০০ রুপি
এশিয়া
বাবুল সুপ্রিয় শনিবার দুপুরে তৃণমূলে যোগ দিয়েছেন। আর বিকালেই রাজ্য বিজেপি বলল, বাবুল বিশ্বাসঘাতকতার কাজ করেছেন। একই সঙ্গে রাজ্য বিজেপির প্রশ্ন, তিনি আগেই সাংসদ পদ ছেড়ে দলবদল করলেন না কেন?
রাশিয়া বলেছে, জাতীয় সংসদ এবং স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের বাইরে থেকে অন্তত তিনটি সাইবার হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে।
দলে অন্তর্কলহের জেরে ভারতের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং । শনিবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করে ইস্তফার সিদ্ধান্ত জানিয়ে দেন তিনি।
আফগানিস্তানের নতুন শাসক তালেবান দেশটির নারীবিষয়ক মন্ত্রণালয়টি দৃশ্যত বন্ধ করে দিয়েছে। এর পরিবর্তে তারা এমন একটি বিভাগ চালু করেছে, যার প্রধান কাজ কঠোর ধর্মীয় অনুশাসন প্রয়োগ করা।
ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকারের সাবেক মন্ত্রী বাবুল সুপ্রিয়। তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্যসভা সদস্য ডেরেক ও ব্রায়েনের উপস্থিতিতে শনিবার কলকাতার ক্যাম্যাক স্ট্রিটের দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তৃণমূলে যোগ দেন তিনি।
আফগানিস্থানের তালেবানের পক্ষ থেকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে একটি চিঠি পাঠানো হয়েছে। এই চিঠিতে তালেবান উল্লেখ করেছে, তাদের সদস্যরা জাতিসংঘের কর্মীদের সুরক্ষা দেবেন।
ভারত গত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৬৬২ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় ৩.৬৫ শতাংশ বেশি। একই সময় মৃত্যু হয়েছে আরও ২৮১ জনের।
ফের ঊর্ধ্বমুখী পশ্চিমবঙ্গের কোভিড গ্রাফ। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৭১৯ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় সামান্য হলেও বেড়েছে সংক্রমণ। বেড়েছে মৃত্যুও। এক দিনে করোনা প্রাণ কেড়েছে ৯ জনের। সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে সর্বাধিক করোনার টিকাকরণের রেকর্ড গড়েছে। একদিনে দেশটিতে ২ কোটির বেশি মানুষকে দেওয়া হলো করোনার টিকা। বিশেষ এই উদ্যোগের সাফল্যে খুশি প্রধানমন্ত্রী। টুইট করে নিজেই সেকথা জানিয়েছেন মোদি।
কাবুলে ড্রোন হামলা চালিয়ে সাত শিশুসহ ১০ বেসামরিক লোককে হত্যার দায় স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ইতোপূর্বে বলেছিল, তারা আইএসআইএসের সদস্য। গত মাসে কাবুল ত্যাগ করার সময় ওই হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র।
অভ্যন্তরীণ সংঘর্ষে আফগানিস্তানের ভারপ্রাপ্ত উপ-প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদারের মৃত্যুর গুজবের রটেছিল। তখন তালেবানের পক্ষ থেকে তার একটি অডিও বার্তা প্রকাশ করা হয়েছিল, যেখানে তিনি এ ধরনের ঘটনা অস্বীকার করেছিলেন। এবার ভিডিও সাক্ষাৎকারে তিনি বললেন, খবরটি সত্য নয়, তিনি সুস্থ আছেন।
ভারতের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী অর্পিতা ঘোষ। ইতিমধ্যে তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেছেন উপ-রাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। তবে ঠিক কী কারণে তিনি ইস্তফা দিয়েছেন, তা নিয়ে ধোঁয়াশা আছে।
আফগানিস্তানের চলমান পরিস্থিতি নিয়ে টেলিফোনে আলাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিচুয়ানে ভূমিকম্পে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬০ জন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
প্রভাবশালী টাইমস ম্যাগাজিনের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন তালেবানের সহ-প্রতিষ্ঠাতা ও বর্তমান আফগান সরকারের উপ-প্রধানমন্ত্রী মোল্লা আবদুল গণি বারাদার।