উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম
এশিয়া
ভারতের নয়াদিল্লির একটি আদালতের ভেতরে গোলাগুলিতে এক গ্যাংস্টারসহ তিনজন নিহত হয়েছেন।
ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো-র রিপোর্টে সবচেয়ে নিরাপদ মেট্রো শহর কলকাতা। মহানগরে নারীসহ অন্যদের বিরুদ্ধে অপরাধের হার নিম্নমুখী। কিন্তু পশ্চিমবঙ্গ এসিড হামলার নিরিখে ভারতের শীর্ষে। সাইবার অপরাধও বাড়ছে।
স্থানীয় মিডিয়া বুধবার জানিয়েছে, সেনা সাধারণ মানুষের বাড়িতে বোমা ফেলছে। তাই শহরের ১০ হাজার বাসিন্দার মধ্যে প্রায় সকলেই নিরাপদ আশ্রয়ের খোঁজে আশপাশের এলাকায় চলে গেছেন। অনেকে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছেন বলে এক স্থানীয় নেতা জানিয়েছেন।
বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্বজুড়ে ৭০ লাখ মানুষের মৃত্যু হয় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বুধবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংস্থাটি। জাতিসংঘের এই সংস্থাটির মতে, বায়ুদূষণ প্রতিরোধ করতে এখনই জরুরি পদক্ষেপ নিতে হবে। না হলে আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা একটি ছবি নিলামে বিক্রি হয়েছে। যুক্তরাজ্যের নিলাম সংস্থা ক্রিস্টিজ এটি বিক্রি করেছে। নিলাম সংস্থার কমিশনসহ পাঁচ লাখ পাউন্ডে (বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ৮৪ লাখ ৬৯ হাজার টাকা) বৃহস্পতিবার ছবিটি বিক্রি হয়েছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, ‘আমি না জিতলে অন্য কেউ মুখ্যমন্ত্রী হবেন। আমাকে মুখ্যমন্ত্রী রাখতে ভোট দিন। আমার কাছে প্রতিটা ভোট দামি।’ বুধবার নির্বাচনী প্রচারে বেরিয়ে এক সভায় বক্তব্য রাখার সময়ে এই মন্তব্য করেন তিনি।
ভারতে সব ধর্মীয় গোষ্ঠীর প্রজনন হারেই বড় ধরনের হ্রাস ঘটেছে। এর ফলে ১৯৫১ সাল থেকে ভারতীয়দের ধর্মীয় গঠনে কেবল 'পরিমিত পরিবর্তন' ঘটেছে। ‘পিউ রিসার্চ সেন্টার’-এর একটি গবেষণায় এ তথ্য পাওয়া গেছে।
গত তিন-চার দিন ধরে সমানে বৃষ্টির ফলে ভারতের পশ্চিমবঙ্গের অন্তত ছয়টি জেলায় বন্যা পরিস্থিতিতে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে।
ভারতে নতুন করে ২৬ হাজার ১১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের মোট সংখ্যা হল ৩,৩৫,০৪,৫৩৪ জন। ইউনিয়ন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মঙ্গলবারের আপডেট তথ্য অনুযায়ী ১৮৪ দিনের মধ্যে এটি সর্বনিম সংক্রমণ।
চীন অন্য কোনো দেশে কয়লাচালিত বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে না বলে ঘোষণা দিয়েছে। জলবায়ুর পরিবর্তন মোকাবিলায় চীনের এই সিদ্ধান্ত অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।প্রেসিডেন্ট শি জিনপিং জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে ভাষণ দেয়ার সময় এই প্রতিশ্রুতি দিয়েছেন।
গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের তালিকা অনুসারে জাপানি উমেনো সুমিয়ামা ও কোমে কোদামা এখন বেঁচে থাকা বিশ্বের সবচেয়ে বয়স্ক জমজ বোন।
আফগানিস্তান ও ইন্দো-প্যাসিফিক নিয়ে মোদী-মাক্রোঁ ফোনে কথা। বাইডেনের সঙ্গেও বৈঠক করবেন মোদী।সাবমেরিন বিতর্ক যখন তুঙ্গে, তখনই ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের প্রেসিডেন্ট মাক্রোঁ।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যোন্ট জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকের জনপ্রিয় হাশদ আশ-শাবির সেকেন্ড ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিসের ঘাতক দুই কমান্ডারকে হত্যা করেছে প্রতিরোধ যোদ্ধারা।
দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংগঠন সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক আগামী ২৫ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল । তবে সে বৈঠকটি বাতিল করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিশ্ব নেতাদের সামনে কথা বলার অনুরোধ জানিয়েছে তালেবান। গত সোমবার তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি চিঠি দিয়ে এই অনুরোধ জানিয়েছে বলে বিবিসির প্রতিবেদনে জানা গেছে। তালেবানের এই অনুরোধের বিষয়ে সিদ্ধান্ত দেবে জাতিসংঘের একটি কমিটি।