জাতিসঙ্ঘের খাদ্য বিষয়ক সংস্থার প্রধান জানিয়েছেন, ইয়েমেনের ১.৬ কোটির বেশি মানুষ দুর্ভিক্ষের মুখোমুখি হতে যাচ্ছেন। এ বছরের অক্টোবর মাসে যুদ্ধ বিধ্বস্ত এ দেশটির অসংখ্য মানুষের (কয়েক মিলিয়ন) খাদ্য সাহায্য বন্ধ হয়ে যাবে।
এশিয়া
উত্তর কোরিয় নেতার প্রভাবশালী বোন কিম ইউ জং বলেছেন, পারস্পরিক শ্রদ্ধা ও নিরপেক্ষতা নিশ্চিত হলে কেবল আন্তঃকোরিয় আলোচনা সম্ভব হতে পারে।শনিবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। গত দু’দিনে এটি তার দ্বিতীয় বিবৃতি।
ইরাকের বাগদাদ, মসুল, আল-আনবার, বাবেল, সালাহউদ্দিন ও দিয়ালা এলাকার ৩০০ নেতা ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণের আহ্বান জানিয়েছেন।
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে ইসরাইলের নৈশ সামরিক অভিযানে চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে জেরুসালেম ও জেনিনে দুই পৃথক সংঘর্ষে এই চার ব্যক্তি নিহত হন।
ক্রমশ স্বস্তি দিচ্ছে ভারতের করোনা পরিসংখ্যান। গত ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক সংক্রমণ কমেছে প্রায় ৪.৩ শতাংশ। সেই সাথে সামান্য স্বস্তি মিলেছে পজিটিভিটি রেটেও। গত ২৪ ঘণ্টায় পজিটিভিটি রেট ১.৯০ শতাংশ। তবে, এই জোড়া স্বস্তির মধ্যেও সামান্য চিন্তায় রাখবে অ্যাকটিভ কেস। কারণ, এই নিয়ে পরপর দু’দিন বাড়ল চিকিৎসাধীন রোগীর সংখ্যা।
ব্রেক্সিট পরবর্তী অভিবাসন নীতি থেকে ইউ-টার্ন নিয়ে বৃটিশ সরকার শনিবার ঘোষণা করেছে, ব্রিটেনে লরি চালক এবং পোল্ট্রিকর্মীর ঘাটতি কমাতে ১০ হাজার ৫০০ অস্থায়ী কর্মীর ভিসা দিবে ।
ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত (বিআরআইসিএস) জোটের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে নতুন সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যোগদান করেছে।
কানাডায় প্রায় তিন বছরের বন্দী জীবনের অবসান ঘটিয়ে শনিবার রাতে চীনের মাটিতে পা রাখেন হুয়াওয়ে কোম্পানির সিএফও মেং ওয়ান ঝু। তিনি শেনচেন বিমানবন্দরে অবতরণ করলে,চীনের জাতীয় পতাকা নিয়ে তাকে স্বাগত জানায় শতাধিক লোক এবং তারা তাকে লাল গালিচায় ফুল দিয়ে বরণ করে নেন।
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে বন্দুকযুদ্ধে চার অপহরণকারী নিহত হওয়ার পর তাদের লাশ ক্রেনে ঝুলিয়ে শহরের বিভিন্ন স্থানে প্রদর্শন করেছে তালেবান। শনিবার চারজনের লাশ শহরের গুরুত্বপূর্ণ চারটি স্কয়ারে ঝুলিয়ে রাখা হয় বলে পার্সটুডের খবরে বলা হয়েছে।
গত ১০ বছরে সিরিয়ায় যুদ্ধ-সংঘাতে অন্তত তিন লাখ ৫০ হাজার ২০৯ জন নিহত হয়েছে। সবচেয়ে বেশি নিহতের ঘটনা ঘটেছে আলেপ্পোতে। সেখানে সংঘাতে ৫১ হাজার ৭৩১ জন নিহত হয়েছে।
ফিলিস্তিন নেতা মাহমুদ আব্বাস অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ড থেকে ইসরাইলি সৈন্য প্রত্যাহার করে চিরতরে চলে যেতে শুক্রবার ইসরাইলকে এক বছর সময় দিয়েছেন।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইতালি সফরের অনুমতি দেয়নি ভারতের কেন্দ্রীয় সরকার।সূত্রের খবর, ইতিমধ্যেই নবান্নে চিঠি পাঠিয়ে মুখ্যমন্ত্রীর সফরের অনুমোদন বাতিলের কথা জানিয়েছে বিদেশ মন্ত্রক।
কেরালার কোভিড গ্রাফ সামান্য নিয়ন্ত্রণে আসতেই ভারতের সার্বিক করোনা পরিসংখ্যানে স্বস্তি। পরপর দ্বিতীয় দিন নিম্নমুখী দৈনিক সংক্রমণ। একই সাথে বাড়ছে সুস্থতার হার। এই মুহূর্তে ভারতে সুস্থতার হার ৯৭.৭৮ শতাংশ। যা কিনা গত বছর মার্চের পর সর্বোচ্চ। এই মুহূর্তে দেশের মৃত্যুহারও নেমে গিয়েছে ০.৯০ শতাংশে।
ইরান ও রাশিয়ার সঙ্গে আফগানিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার প্রত্যয় জানিয়েছে দেশটির ক্ষমতাসীন তালেবান। তালেবান মুখপাত্র জবিহউল্লাহ মুজাহিদ বলেছেন, ইরানের সঙ্গে তালেবানের নেতৃত্বাধীন আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের কোনো মতবিরোধ নেই এবং তেহরানের সঙ্গে সম্পর্ক আরো শক্তিশালী করতে চায় কাবুল।
রাশিয়ার এলব্রাস পর্বতে আরোহণের সময় তুষারঝড়ের কবলে পাঁচ আরোহীর মৃত্যু হয়েছে। দেশটির জরুরি সহায়তাবিষয়ক মন্ত্রণালণের বরাত দিয়ে আন্তজার্তিক গণমাধ্যম দ্যা গার্ডিয়ান বিষয়টি নিশ্চিত করেছে। এ ঘটনায় আরো ১৪ জন আরোহীকে উদ্ধার করা হয়েছে।
জাতিসংঘের বার্ষিক সাধারণ অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির ভাষণের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছে চীন। বেইজিং একইসঙ্গে ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি পরিহার এবং তেহরানের ওপর আরোপিত বেআইনি নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্যও ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে।