এশিয়া

পশ্চিমবঙ্গে করোনা মৃত্যু ১৭; আক্রান্ত ৮৬৩

পশ্চিমবঙ্গে করোনা মৃত্যু ১৭; আক্রান্ত ৮৬৩

ভারতের পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ নিম্নমুখী। তবে এই পরিস্থিতিতে আবার রাজ্যে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৭ জন। যা আগের দিনের তুলনায় খানিকটা বেশি। একদিনে নতুন করে করোনা থাবা বসিয়েছে ৮৬৩ জন রাজ্যবাসীর শরীরে। 

নেপালের  নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন শের বাহাদুর দেউবা

নেপালের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন শের বাহাদুর দেউবা

নেপালের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন বিরোধী দলীয় নেতা শের বাহাদুর দেউবা।ইতোমধ্যে তাকে শপথ পড়ানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। কোন সময়ে তাকে শপথ পড়ানো হবে তা অল্প সময়ের মধ্যে জানানোর কথা রয়েছে।

আফগানিস্তানে  পট পরিবর্তনের কারণে বড় ক্ষতির সামনে ভারত ?

আফগানিস্তানে পট পরিবর্তনের কারণে বড় ক্ষতির সামনে ভারত ?

আফগানিস্তানের কান্দাহার শহরের ভারতীয় কনস্যুলেটে কর্মরত কূটনীতিকদের শনিবার যেভাবে রাতারাতি দিল্লিতে ফিরিয়ে আনতে হয়েছে তাতে ইঙ্গিত স্পষ্ট যে ওই দেশটিতে তাদের ভবিষ্যৎ নিয়ে দিল্লি কতটা উদ্বিগ্ন।

আসামে নিষিদ্ধ হচ্ছে হিন্দু এলাকায় গো-মাংস বিক্রি

আসামে নিষিদ্ধ হচ্ছে হিন্দু এলাকায় গো-মাংস বিক্রি

আসামে ১৪ বছরের বেশি বয়সি গরু মারার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা ছিল না। কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার মতে, ১৯৫০ সালের আইন গো-রক্ষার ক্ষেত্রে যথেষ্ট নয়। তাই তিনি নতুন বিল নিয়ে এসেছেন। 

ভারতে ১১৮ দিনের মধ্যে সর্বনিম্ন আক্রান্তের সংখ্যা

ভারতে ১১৮ দিনের মধ্যে সর্বনিম্ন আক্রান্তের সংখ্যা

ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যায় বড়সড় স্বস্তি। টানা বেশ কিছুদিন ৪০ হাজারের ঘরে ঘোরাফেরা করার পর গতকালই তা নেমে এসেছে ৩০ হাজারের নিচে। মঙ্গলবার (১৩ জুলাই) আরও কমল দৈনিক আক্রান্ত।

তালেবান গোয়েন্দা প্রধানকে হত্যা

তালেবান গোয়েন্দা প্রধানকে হত্যা

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, দেশটির বিশেষ পুলিশ বাহিনী তালেবানের গোয়েন্দা প্রধানকে হত্যা করেছে। এক বিবৃতিতে ওই মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার ভোররাতে লগার প্রদেশে তাকে হত্যা করা হয়।

আরও একটি এলাকা দখলে নিয়েছে তালেবান: ২৭১ জন তালেবান নিহতের দাবি সরকারের

আরও একটি এলাকা দখলে নিয়েছে তালেবান: ২৭১ জন তালেবান নিহতের দাবি সরকারের

আফগানিস্তানে গতরাত সোমাবার সংঘর্ষে ২৭১ জন তালেবান সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক বিবৃতিতে বলা হয়েছে- নানগারহার, ওয়ারদাক, খোস্ত, কান্দাহার, ফারাহ, হেরাত, বাগদিস, সারপুল, জুযজান, নিমরোজ, হেলমান্দ, বাদাখশান, কুন্দুজ, তাখার ও কাপিসা প্রদেশে বিমান ও স্থল অভিযানে ২৭১ জন তালেবান সদস্য নিহত ও ১৬২ জন আহত হয়েছে।

ইরাকে করোনা হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৫৮

ইরাকে করোনা হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৫৮

ইরাকের একটি হাসপাতালের কোভিড আইসোলেশন ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৫৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার রাতে দেশটির দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়া শহরের আল হুসেইন হাসপাতালে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

পশ্চিমবঙ্গ : করোনা আক্রান্ত ৮৮৫ জন, নিম্নমুখী মৃত্যু

পশ্চিমবঙ্গ : করোনা আক্রান্ত ৮৮৫ জন, নিম্নমুখী মৃত্যু

ধীরে ধীরে সুস্থ হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ । গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমিত হয়েছেন ৮৮৫ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় সংখ্যাটা বেশ কিছু কম। নিম্নমুখী মৃত্যুও।

ভারতে ফের কমলো আক্রান্ত ও মৃত্যু

ভারতে ফের কমলো আক্রান্ত ও মৃত্যু

ভারতে গত ২৪ ঘন্টায় করোনায় ৭২৪ জনের মৃত্যু হয়েছে। একই সময় আক্রান্ত হয়েয়ে ৩৭ হাজার ১৫৪ জন।  একসপ্তাহ পর আক্রান্তের সংখ্যা  ৪০ হাজারের নিচে নামায় কিছুটা স্বস্তিতে ভারত।  

রাজস্থানে বজ্রাঘাতে ২০ জনের মৃত্যু

রাজস্থানে বজ্রাঘাতে ২০ জনের মৃত্যু

মর্মান্তিক ঘটনার সাক্ষী রাজস্থান ও মধ্যপ্রদেশ। বজ্রাঘাতে প্রাণহানি হয়েছে মোট ২০ জনের। নিহতদের পরিবারের প্রতি টুইটে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

একদিনে পশ্চিমবঙ্গে করোনায় ১৩ জনের মৃত্যু

একদিনে পশ্চিমবঙ্গে করোনায় ১৩ জনের মৃত্যু

আগের দিন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দৈনিক সংক্রমণ পৌঁছে গিয়েছিল হাজারের দোরগোড়ায়। যা নতুন করে উদ্বেগ বাড়িয়েছিল রাজ্যবাসীর। তবে গত ২৪ ঘণ্টায় ফের নিম্নমুখী কোভিড চিত্র। একই সঙ্গে পাল্লা দিয়ে কমেছে মৃত্যুও। তবে ঊর্ধ্বমুখী সুস্থতা। যা নিঃসন্দেহে আশার আলো। 

নেপালে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ১,২৩৭; মৃত্যু ২০

নেপালে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ১,২৩৭; মৃত্যু ২০

হিমালয় কণ্যা নেপালে গত ২৪ ঘন্টায় ১ হাজার ২৩৭ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা ৬ লাখ ৫৫ হাজার ৪৪৯ জন ছাড়াল। গত ২৪ ঘন্টায় ২০ জনের মৃত্যু হয়েছে।

ভারতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৮৯৫ জন

ভারতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৮৯৫ জন

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা সামান্য কমল। রবিবার (১১ জুলাই) দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৫০৬ জন। শনিবারের তুলনায় দৈনিক মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও এখনও তা ৯০০-এর কাছেই। গত ২৪ ঘণ্টায় করোনায় ৮৯৫ জন মারা গেছেন ভারতে। মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৮ হাজার ৪০ জনের। দেশটিতে মোট কোভিড সংক্রমণের হার কমে হয়েছে ৭.১৬ শতাংশ।