এশিয়া

চীনে আঘাত হানছে টাইফুন ‘ইন-ফা’,বহু ফ্লাইট বাতিল

চীনে আঘাত হানছে টাইফুন ‘ইন-ফা’,বহু ফ্লাইট বাতিল

চীনের সাংহাইয়ের দক্ষিণ উপকূলে রবিবার টাইফুন ‘ইন-ফা’ আঘাত হেনেছে। ক্ষয়ক্ষতি মোকাবিলায় কর্তৃপক্ষ বিমান ও রেল চলাচল বাতিল ঘোষণা করে জনসাধারণকে বাড়ির ভিতরে থাকার নির্দেশ দিয়েছে।

তালেবানের অগ্রযাত্রা থামাতে আফগানিস্তানে কারফিউ জারি

তালেবানের অগ্রযাত্রা থামাতে আফগানিস্তানে কারফিউ জারি

তালেবানের দখল করা এলাকাগুলো পুনরুদ্ধার করার চেষ্টা করছে আফগানিস্তানের বাহিনী |তালেবানরা যেন শহর দখল করতে না পারে, সে লক্ষ্যে প্রায় পুরো দেশেই কারফিউ জারি করেছে আফগান সরকার।

চীনের পূর্বাঞ্চলে আঘাত হানছে টাইফুন ইন-ফা

চীনের পূর্বাঞ্চলে আঘাত হানছে টাইফুন ইন-ফা

পূর্ব চীনে রোববার টাইফুন ইন-ফার প্রভাবে প্রবল বাতাস বইছে। একইসাথে ভারী বৃষ্টিপাত হচ্ছে ওই অঞ্চলে। টাইফুন ইন-ফা রোববার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে নিঙবোর প্রধান নৌ বন্দরের কাছে স্থলভাগে আঘাত হানতে পারে। 

হজ শেষে আবার ওমরা শুরু

হজ শেষে আবার ওমরা শুরু

হজ শেষে সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামে আবার ওমরা শুরু করা হয়েছে। এর অংশ হিসেবে হজের পর রোববার ভোরে মসজিদুল হারামে ওমরা করার জন্যে প্রথম দলটি এসেছে বলে খবর জানায় দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি।

গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু ৫৩৫; আক্রান্ত ৩৯,৭৪২

গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু ৫৩৫; আক্রান্ত ৩৯,৭৪২

গত ২৪ ঘন্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে আরও ৫৩৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এদিন নতুন করোনা প্রায় ৪০ হাজার আক্রান্ত হয়েছে। রবিবার (২৫ জুলাই) দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয়ের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৯ হাজার ৭৪২ জন করোনা আক্রান্ত হয়েছেন। 

আফগানিস্তানে অন্তর্বর্তী সরকার গঠনের আহ্বান আমেরিকা ও ইউরোপের

আফগানিস্তানে অন্তর্বর্তী সরকার গঠনের আহ্বান আমেরিকা ও ইউরোপের

আফগানিস্তানে একটি সর্বাত্মক যুদ্ধবিরতি ও সব পক্ষের অংশগ্রহণে একটি অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে সংলাপে বসতে আফগান সরকার ও তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে আমেরিকা, ইউরোপ ও ব্রিটেন। আফগানিস্তানের ভবিষ্যত নিয়ে একটি চূড়ান্ত চুক্তির আগে আপৎকালীন সমাধান হিসেবে অন্তর্বর্তী সরকার নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছে তারা।

আফগানিস্তানের ১৩ প্রদেশে অভিযানে: ২৬৯ তালেবান নিহত

আফগানিস্তানের ১৩ প্রদেশে অভিযানে: ২৬৯ তালেবান নিহত

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় আফগানিস্তানের লাগমান, নানগারহার, নুরিস্তান, কুনার, গজনি, পাকতিয়া, কান্দাহার, হেরাত, বাল্‌খ, জুযজান, হেলমান্দ, কুন্দুজ ও কাপিসা প্রদেশে এসব অভিযান চালানো হয়।

টানা বৃষ্টিতে ক্রমেই ভয়াবহ হচ্ছে মহারাষ্ট্রের পরিস্থিতি, গোয়ায় বন্যা

টানা বৃষ্টিতে ক্রমেই ভয়াবহ হচ্ছে মহারাষ্ট্রের পরিস্থিতি, গোয়ায় বন্যা

ক্রমেই ভয়াবহ আকার নিচ্ছে মহারাষ্ট্রের পরিস্থিতি। করোনার দাপটের মাঝেই দোসর প্রবল বর্ষণ ও ভূমিধস। যার ফলে শনিবার পর্যন্ত সরকারী হিসাব মতে মৃতের সংখ্যা ছিল ১১২। তবে বেসরকারী হিসেবে মৃত্যু প্রায় ১৪০ জন। তবে মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। এখনও নিখোঁজ অন্তত ৯৯ জন। কমপক্ষে ৫৫জন গুরুতর আহত। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ।

কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় আরো ১৯ জনের মৃত্যু, শনাক্ত ২৬০

কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় আরো ১৯ জনের মৃত্যু, শনাক্ত ২৬০

কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে শনিবার সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় আরো ১৯ জনের মৃত্যু হয়েছে।

পশ্চিমবঙ্গে করোনায় একদিনে ৮ জনের মৃত্যু; আক্রান্ত ৭৩০

পশ্চিমবঙ্গে করোনায় একদিনে ৮ জনের মৃত্যু; আক্রান্ত ৭৩০

তৃতীয় ঢেউ আসন্ন। ভ্যাকসিনের সংকট। এত প্রতিকূলতা সত্ত্বেও করোনাযুদ্ধে এগোচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ। কমছে দৈনিক সংক্রমণ, মৃত্যুর হার। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৩০ জন। শুক্রবার এই সংখ্যা ছিল ৮০০র বেশি।

নেপালে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ২,৩০৯; মৃত্যু ১৬

নেপালে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ২,৩০৯; মৃত্যু ১৬

হিমালয় কণ্যা নেপালে গত ২৪ ঘন্টায় ২ হাজার ৩০৯ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা ৬ লাখ ৬৯ হাজার ১৭ জন ছাড়াল। গত ২৪ ঘন্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে।

ফিলিপাইনে ৬.৭ মাত্রার ভূমিকম্প

ফিলিপাইনে ৬.৭ মাত্রার ভূমিকম্প

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৭। তবে এতে সুনামির আশঙ্কা নেই। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ খবর জানিয়ে বলেছে, শনিবার লজুনের প্রধান দ্বীপে স্থানীয় সময় ভোর ৪টা ৪৮ মিনিটে এবং ১১২ কিলোমিটার গভীরে এ ভূমিকম্প আঘাত হানে।

ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষ, ১৪০ ফিলিস্তিনি আহত

ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষ, ১৪০ ফিলিস্তিনি আহত

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনের বিষয়টি প্রতিরোধ করতে গিয়ে সে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ফিলিস্তিনিরা। 

প্রবল বৃষ্টি ও ভূমিধসে মহারাষ্ট্রের মৃত শতাধিক

প্রবল বৃষ্টি ও ভূমিধসে মহারাষ্ট্রের মৃত শতাধিক

লাগাতার বৃষ্টির জেরে জায়গায় জায়গায় ধস। তাতে একসঙ্গে ৩৮ জনের মৃত্যু হয়েছে ভারতের মুম্বই থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থিত রায়গড় জেলার কোঙ্কণে। বৃহস্পতিবার সেখানকার বেশ কিছু জায়গায় ধস নামে। তাতে এক জায়গা থেকে ৩২ জনের দেহ উদ্ধার হয়েছে। অন্য একটি জায়গা থেকে আরও চারটি দেহ উদ্ধার করা হয়েছে। 

শান্তির জন্য আশরাফ ঘানিকে ক্ষমতা ছাড়তে হবে : তালেবান

শান্তির জন্য আশরাফ ঘানিকে ক্ষমতা ছাড়তে হবে : তালেবান

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির পদত্যাগ দাবি করেছে দেশটির সশস্ত্র সংগঠন তালেবান। তারা বলেছে, দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য ঘানির পদত্যাগ অত্যাবশ্যক বিষয়।