পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়াম জ্বালানি নির্ধারিত সময়ে বাংলাদেশে আনা সম্ভব হয়নি। ২৪ সেপ্টেম্বর জ্বালানিবাহী কার্গো বিমানটি বাংলাদেশে পৌঁছানোর কথা থাকলেও শেষ পর্যন্ত তা আসেনি।
- ফেনীতে ইয়াবা মামলায় এক ব্যক্তির পাঁচ বছরের কারাদণ্ড
- * * * *
- আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সখ্য, বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার
- * * * *
- বগুড়ায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
- * * * *
- নাঙ্গলকোটে অসহায় ৪০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ
- * * * *
- বগুড়ায় খড় ও ময়লায় আগুন দিয়ে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ বলে অপপ্রচারের দাবি
- * * * *
এশিয়া
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) হরমুজ প্রণালি থেকে একটি মার্কিন চালকবিহীন ড্রোন আটক করার দাবি করেছে। প্রথমে ড্রোনটিকে ‘রেমাস ৬০০’ হিসেবে ধারণা করা হলেও পরবর্তীতে এটি উন্নত প্রযুক্তির ‘এমকে ১৮ মড ২ কিংফিশ’ ড্রোন হিসেবে শনাক্ত করা হয়েছে।
ইরানের সঙ্গে সংঘাত নিরসন এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করার পর সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১০৬ ডলারের ওপরে উঠেছে।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন লাদাখের পরিচিত পরিবেশকর্মী ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। একই সঙ্গে লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া এবং সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তির দাবিতে কেন্দ্রীয় সরকারকে ২ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন তিনি।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে হিন্দুত্ববাদী সংগঠন অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের (এবিজিপি) সদস্যদের সঙ্গে ফিল্ম ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। রোববার দুপুরের দিকে দু’পক্ষের মাঝে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পাকিস্তানের খাইবার পাখতুনখওয়ার লাকি মারওয়াত এলাকায় ক্রিকেট ম্যাচ খেলে ফেরার পথে বন্দুকধারীদের গুলিতে তিন ক্রিকেটার নিহত হয়েছেন।
টানা ভারি বৃষ্টি ও ঝড়ের কারণে ভারত ও নেপালের বিভিন্ন অঞ্চলে মারাত্মক বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে।
চলতি বছরের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হচ্ছে আগামী ৫ অক্টোবর থেকে।
বিশ্বের অন্যতম বড় অফশোর অনলাইন ক্যাসিনো কেন্দ্র কুরাসাওয়ের নিয়ন্ত্রক সংস্থার বিপুল পরিমাণ গোপন নথি ফাঁস হয়েছে।
ইরানের ওপর কোনো হামলা হলে ‘নতুন সামরিক প্রযুক্তি’ দিয়ে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবোলফজল শেকারচি।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় পৃথক দুটি হামলায় হামাসের দুই সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইসরাইলি সেনাবাহিনী।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের সমাধান কেবল কূটনীতির মাধ্যমেই সম্ভব বলে জোর দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি ফের খুলে দেওয়া ও যুদ্ধবিরতির একটি ইরানি প্রস্তাব প্রত্যাখ্যান করার পর রবিবার ইরান এই অবস্থান পুনর্ব্যক্ত করে।
টানা ভারী বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। পরিস্থিতি মোকাবিলায় শনিবার শহরটিকে দুর্যোগকবলিত এলাকা ঘোষণা করেছেন ব্যাংককের গভর্নর। স্থানীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সপ্তাহান্তে আরও বজ্রঝড়ের আশঙ্কা রয়েছে।
ইরানের সাত দিনের যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনের সর্বশেষ কূটনৈতিক উদ্যোগও অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তবে দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা এখনও চলছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের হরমুজ প্রণালি খুলে দেওয়া ও যুদ্ধ বন্ধের প্রস্তাব প্রত্যাখ্যান করার পরও কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি নির্ধারিত শর্ত পূরণ ও আলোচনার মাধ্যমে সমাধানের ওপর নির্ভর করছে।
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান (ডিআই খান) জেলার একটি পুলিশ চেকপোস্টে বোমা হামলা হয়েছে। এতে নিহত হয়েছেন কমপক্ষে ১১ জন এবং আহত হয়েছেন আরও ৩০ জন।