ক্রিকেট

প্রধানমন্ত্রীর জন্মদিনে সাকিবের শুভেচ্ছো বার্তা

প্রধানমন্ত্রীর জন্মদিনে সাকিবের শুভেচ্ছো বার্তা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম  জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় বিশ্বসেরা অলরাউন্ডার  সাকিব-আল হাসান। তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক শুভেচ্ছা বার্তায় লেখেন, ‘আপনার এই বিশেষ দিনে পৃথিবীর সকল সুখ আপনার হোক। মাতৃভূমির প্রতি আপনার অকৃত্রিম ভালোবাসা এবং অকুতোভয় নেতৃত্ব অনুপ্রেরণা যোগায় আমাদের।

জুভেন্টাসের জয়ের দিনে দিবালা ইনজুরিতে

জুভেন্টাসের জয়ের দিনে দিবালা ইনজুরিতে

ইনজুরিতে পড়ে মাঠত্যাগের আগে দুর্দান্ত এক গোলে জুভেন্টাসকে জয় উপহার দিয়ে গেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা। রোববার সিরি-এ লিগে উত্তেজনাকর ম্যাচে সাম্পদোরিয়াকে ৩-২ গোলে পরাজিত করেছে জুভেন্টাস। 

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তনের ইঙ্গিত আফ্রিদির

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তনের ইঙ্গিত আফ্রিদির

আসন্ন  টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ সদস্যের পাকিস্তান দলে পরিবর্তন আসতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির  সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। 

প্লে-অফে যেতে পারবে কলকাতা?

প্লে-অফে যেতে পারবে কলকাতা?

আইপিএল ২০২১-এর প্লে-অফের দৌড় থেকে ইতিমধ্যেই ছিটকে গেছে সানরাইজার্স হায়দরাবাদ। দিল্লি ও চেন্নাই পরপর জয় তুলে নিয়ে লিগ টেবিলের প্রথম দুইয়ে থাকার দ্বি-পক্ষীয় লড়াই চালাচ্ছে বলা যায়। আরসিবি তিন নম্বর জায়গা ধরে রেখে প্লে-অফের দিকে এক পা বাড়িয়ে রেখেছে। তবে বাকি চারটি দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলবে শেষ মুহূর্ত পর্যন্ত।

টেস্ট থেকে অবসর নিচ্ছেন মঈন আলী

টেস্ট থেকে অবসর নিচ্ছেন মঈন আলী

ওয়ানডে ক্রিকেটে আরও বেশি মনোযোগ দিতে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন ইংলিশ ক্রিকেটার মঈন আলী। আসন্ন অ্যাশেজের আগে যা ইংল্যান্ডের জন্য বড় দুঃসংবাদ।

সাকারিয়াকে শেখাচ্ছেন মুস্তাফিজ

সাকারিয়াকে শেখাচ্ছেন মুস্তাফিজ

সংযুক্ত আরব আমিরাতে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাজস্থান রয়্যালসের হয়ে দুর্দান্ত বোলিং করছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। 

আহত বাঘের মতো ঝাঁপিয়ে পড়তে বললেন ইমরান

আহত বাঘের মতো ঝাঁপিয়ে পড়তে বললেন ইমরান

সম্প্রতি  নিউজিল্যান্ড  এবং এর পর ইংল্যান্ড  ক্রিকেট দল  তাদের সফর বাতিল করায় ক্ষোভে ফুঁসছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই ক্ষোভকে শক্তিতে পরিণত করে মাঠে জ্বলে উঠতে ক্রিকেটাদের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সাবেক অধিনায়ক ইমরান খান। 

পাঞ্জাবের কাছে ৫ রানে হারল হায়দরাবাদ

পাঞ্জাবের কাছে ৫ রানে হারল হায়দরাবাদ

সংযুক্ত আরব আমিরাতে গতবারের আইপিএল-এ শারজায় খেলা মানেই ছিল রানের বন্যা। কিন্তু এ বারের আইপিএল একেবারেই অন্য চিত্র। দু’টি ম্যাচ হয়ে গেলেও দেড় শ' রান পেরোতেই হিমশিম খাচ্ছে বেশিরভাগ দল। শনিবারের ম্যাচে দু’দলই কম রান তুললেও হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। শেষমেশ সানরাইজার্স হায়দরাবাদকে (১২০-৭) ৫ রানে হারিয়ে দিল পাঞ্জাব কিংস (১২৫-৭)।

‘বুড়ো’ বয়সে ভেল্কি গেইলের

‘বুড়ো’ বয়সে ভেল্কি গেইলের

ক্রিস গেইল এবার ইন্ডিয়ান ক্রিকেট লিগ তথা আইপিএলে বয়স্কতম ক্রিকেটার হিসেবেই রাহুল দ্রাবিড়কে টপকে সর্বাধিক রান গড়ার নজির গড়ে ফেললেন। ৪০ পার করা ক্রিকেটারদের মধ্যে তিনিই একমাত্র ক্রিকেটার, যিনি এখনো ধারাবাহিক ভাবে ভাল পারফরম্যান্স করে চলেছেন।

আফগানিস্তানের কাছে হারলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

আফগানিস্তানের কাছে হারলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

একমাত্র চার দিনের ম্যাচে সফরকারী আফগানিস্তানের কাছে ৩ উইকেটে হারলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চতুর্থ ও শেষ দিন জয়ের জন্য ১১০ রানের টার্গেট পায় আফগানিস্তান। 

বেঙ্গালুরুকে হারিয়ে শীর্ষে চেন্নাই

বেঙ্গালুরুকে হারিয়ে শীর্ষে চেন্নাই

বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (আরসিবি) ৬ উইকেটে হারিয়েছে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস (সিএসকে)। এতে লিগ টেবিলের শীর্ষে চলে গেল ধোনির দল।

‘ব্রিটিশ সরকার নয়, ইসিবির সিদ্বান্তে পাকিস্তান সফর বাতিল’

‘ব্রিটিশ সরকার নয়, ইসিবির সিদ্বান্তে পাকিস্তান সফর বাতিল’

আগামী অক্টোবরে  নির্ধারিত পাকিস্তান সফর বাতিল  করেছে ইংল্যান্ড  পুরুষ ও নারী ক্রিকেট দল। এই সিদ্বান্ত নিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি), সফর বাতিলে যুক্তরাজ্য সরকারের কোন চাপ বা হাত ছিলো না বলে জানালেন পাকিস্তানে থাকা ইংল্যান্ডের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান টার্নার।

সিরিজ খেলতে না পারায় হতাশ লাথাম

সিরিজ খেলতে না পারায় হতাশ লাথাম

দীর্ঘ ১৮ বছর পর পাকিস্তান সফরে গিয়েও  নিরাপত্তা শঙ্কায় সিরিজ শুরুর আগ মুর্হূতে সফর বাতিল করতে হওয়ায় হতাশা প্রকাশ করেছেন  নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক টম লাথাম। তিনি জানান, এটি ঐতিহাসিক সিরিজ ছিলো। তবে এটি খেলতে না পারাটা হতাশার।

নেপালে টি-২০ খেলার ছাড়পত্র পেলেন তামিম

নেপালে টি-২০ খেলার ছাড়পত্র পেলেন তামিম

নেপালে অনুষ্ঠিতব্য এভারেস্ট প্রিমিয়ার টি-২০ লিগে খেলার ছাড়পত্র পেয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। টুর্নামেন্টে ভৈরাওয়া গ্ল্যাডিয়েটর্সের খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনাপত্তিপত্র দিয়েছে তামিমকে।

পাকিস্তানে ক্রিকেট দল পাঠানোর প্রস্তাব নাকচ করে দিয়েছে বাংলাদেশ

পাকিস্তানে ক্রিকেট দল পাঠানোর প্রস্তাব নাকচ করে দিয়েছে বাংলাদেশ

একের পর এক বিভিন্ন দেশের সফর বাতিলের পর পাকিস্তানের ক্রিকেট যখন সংকটের মুখে, তখন পাকিস্তান ক্রিকেট বোর্ড আমন্ত্রণ জানিয়ে যোগাযোগ করেছিল বাংলাদেশের সঙ্গে। কিন্তু বাংলাদেশের ক্রিকেট কর্তৃপক্ষ জানিয়েছেন, এই মূহুর্তে পাকিস্তানে কোন ক্রিকেট দল পাঠানোর পরিকল্পনা তাদের নেই।

সাবেক কোচ জালাল আহমেদ চৌধুরী আর নেই

সাবেক কোচ জালাল আহমেদ চৌধুরী আর নেই

জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ ও বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক জালাল আহমেদ চৌধুরী মারা গেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।   আজ মঙ্গলবার বেলা ১১টা ২৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।