২০১৪ সালের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। ২০০৯ ও ২০১২ সালের রানার্স আপ। সর্বোচ্চ তিনবার ফাইনাল খেলা শ্রীলঙ্কা আজ আবুধাবিতে প্রথম পর্ব খেলতে নামছে। প্রতিপক্ষ নামিবিয়া।
ক্রিকেট
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছে টাইগাররা। এ নিয়ে স্কটিশদের বিপক্ষে টি-টোয়েন্টিতে দুবারের দেখায় প্রতিবারই হার দেখল বাংলাদেশ।
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পর্বে নিজেদের প্রথম ম্যাচে টসে জিতেছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।ওমানের আমেরাত স্টেডিয়ামে রোববার টস জিতে স্কটল্যান্ডকে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
আজ থেকে শুরু হলো টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওমানের মাসকাটের আল-আমেরাত স্টেডিয়ামে পাপুয়া নিউগিনি ও ওমানের বিপক্ষে ম্যাচের আগে হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান।
টি-২০ বিশ্বকাপের ৭ম আসরের পর্দা উঠছে আজ রোববার ওমানের আল আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় স্বাগতিক ওমান-পাপুয়া নিউগিনি মধ্যকার ম্যাচ দিয়ে। প্রথম দিনেই মঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত ৮টায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে মাহমুদু্ল্লাহ রিয়াদের দল।
বাছাই পর্ব দিয়ে আজ থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। এই আসরটি ভারতের মাটিতে হওয়ার কথা থাকলেও করোনার কারণে এটি এখন ওমান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে। তবে পুরো বিশ্বকাপের আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ডই (বিসিসিআই) থাকছে।
প্রোটিয়া তারকা ক্রিকেটার ফাফ ডু প্লেসি ৩৭ বছর বয়সেও যেভাবে ব্যাট হাতে জ্বলে ওঠেন তা দেখে যে কেউ চমকে যেতে বাধ্য। এবারের আইপিএলে ১৬ ম্যাচে ৬৩৩ রান করে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন এই সিএসকের ওপেনার।
আগামীকাল থেকে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। টি-টোয়ন্টি বিশ্বকাপের সূচি
অবশেষে শেষ হলো আইপিএলের ১৪তম সংস্করণ। করোনার কারণে খেলার মাঝ পথেই ভারতে শুরু হওয়া আইপিএল স্থগিত করা হয়। পরে সংযুক্ত আরব আমিরাতে সফল সমাপ্তি হয় আইপিএল-২০২১।
দু’টি প্রস্তুতিমূলক ম্যাচের হতাশাজনক পারফরম্যান্সকে পেছনে ফেলে, আগামীকাল ওমানের মাস্কাটে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রাটা জয় দিয়ে করতে চায় বাংলাদেশ।
দলকে আইপিএল ফাইনালে তুলেছেন। কিন্তু পুরো মৌসুমে এতটাই জঘন্য ফর্মে ছিলেন যে টুর্নামেন্টের শেষের দিকে ব্যাট করতে নামলেই যেন লজ্জার রেকর্ড গড়ছেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অধিনায়ক ইয়ন মর্গান। শুক্রবারের ফাইনালেও ব্যতিক্রম হলো না। মর্গানের লজ্জার তালিকা আরো দীর্ঘ হলো।
আইপিএলের ১৪তম সংস্করণের ফাইনাল খেলা আমিরাতে শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এলো ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় খবরটা। মধ্যরাতে সংবাদপত্রের দুনিয়াতে যা পরিভাষায় বলা হয় 'স্টপ দি প্রেস' নিউজ। দীর্ঘদিন ধরে একটা জল্পনা চলছিল।
আইপিএলের ১৪তম আসরের ফাইনালে কলকাতা নাইট রাইডার্সকে ২৭ রানে হারিয়ে চতুর্থ শিরোপা ঘরে তুললো মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। ১৯৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২০ ওভার শেষে ১৬৫ রান তুলতে সক্ষম হয় সাকিবের কলকাতা।
আবুধাবিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আসরের আগে নিজেরদের কে ঝালিয়ে নিতে মাঠে নেমেছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। বাংলাদেশের সামনে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে জয়ের জন্য ১৭৮ রানের বড় টার্গেট দিয়েছে আয়ারল্যান্ড।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বাংলাদেশের ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলকে বুধবার রাতে ঢাকার একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে।
আবুধাবিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের সাথে টসে হেরে ফিলিংয়ে বাংলাদেশ। পিঠের ব্যাথার কারণে এ ম্যাচও খেলছে বাংলাদেশে টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ।