দারুণভাবে ম্যাচ জিতে এবারের আইপিএল ফাইনালে ওঠে গেছে কলকাতা নাইট রাইডার্স। এখন কথা হলো, কলকাতা নাইট রাইডার্সের শিরোপা জেতার সম্ভাবনা কতটা রয়েছে? এই নিয়ে ইতিমধ্যে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়ে গিয়েছে।
ক্রিকেট
বিশ্বকাপে নিজেদের প্রথম অফিসিয়াল প্রস্তুতিমূলক ম্যাচে শ্রীলংকার কাছে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল।
গতরাতে আবু ধাবির টলারেন্স ওভাল মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। পাওয়ার প্লেতে ২ উইকেটে ৪১ রান পায় টাইগাররা
ভারতের অর্থ আছে, তাই বিশ্ব ক্রিকেট তারাই নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান।
বিশ্বের যে কোনো দলকে তারা হারাতে সক্ষম বলে দাবী করেছেন পাকিস্তানের ডান-হাতি পেসার হাসান আলি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন তিনি।
আদৌও তিনি প্রথম একাদশে থাকবেন কিনা, তা নিয়ে প্রশ্ন ছিল। আর সেই তিনিই আইপিএলের এলিমিনেটরে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) জেতালেন। তিনি আর কেউ নন, বিশ্বের সর্বকালের অন্যতম সেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। সেইসাথে যেন নাইট ম্যানেজমেন্টকে বার্তা দিলেন, ক্ষমতা থাকলে প্রথম একাদশের বাইরে রেখে দেখাও।
আগামী ১৭ অক্টোবর শুরু হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিশ্বকাপের মূল পর্বের লড়াই শুরুর আগে আবুধাবিতে শ্রীলঙ্কার সাথে প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮টায় আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে খেলাটি শুরু হবে।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আইসিসি আয়োজিত দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে গতকাল রাতে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে বাংলাদেশ দল।
অভিষেকের মাত্র চার মাসের মধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে নাম উঠলো শামীম পাটোয়ারির। আর এখনই তাকে 'বাংলাদেশের ফিনিশিং সমস্যার সমাধান' হিসেবে সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা।
আইপিএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে ফাইনালে উঠেছে চেন্নাই সুপার কিংস। এ নিয়ে নবমবারের মতো ফাইনালে জায়গা করে নিল চেন্নাই।
আর কয়েক দিন পর মরুর বুকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের জমাট আসর। অংশগ্রহণকারী দল প্রস্তুতি নিচ্ছে পুরোদমে। এরই মধ্যে রোববার বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করলো আইসিসি। জানা গেল এই বিশ্বকাপে কোন দল কত টাকা পাবে।
কোলকাতা নাইট রাইডার্সের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্লে-অফে খেলতে পারছেন না বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিবেন তিনি।
বিশ্বকাপের স্কোয়াডে পরিবর্তন আনার সময় যখন শেষদিকে, ঠিক তখনই রুবেল হোসেনকে অন্তর্ভূক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শনিবার এক বিবৃতিতে এই পেসারকে অন্তর্ভূক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আইপিএল ২০২১-এর লিগের লড়াই শেষ। যদিও শেষ দিনে লিগের শেষ দু'টি ম্যাচের মাঝপথেই প্লে-অফের ছবিটা স্পষ্ট হয়ে যায়। দিল্লি আগেই লিগ টেবিলের এক নম্বর স্থান নিশ্চিত করেছিল। দু'নম্বরে থেকে লিগ শেষ করে চেন্নাই সুপার কিংস। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তৃতীয় স্থানে থেকে লিগ পর্ব শেষ করে। চার নম্বরে থেকে প্লে-অফে জায়গা করে নেয় কলকাতা নাইট রাইডার্স
আইপিএলে কোলকাতা, পাঞ্জাব, মুম্বাই আর রাজস্থান লড়াইয়ে সবার ওপরে থাকা একটি দলই নিশ্চিত করবে প্লে অফ। এমনই এক ‘ডু অর ডাই’ ম্যাচে নিজেদের দলের হয়ে মুখোমুখি হচ্ছেন আসরটি মাতানো সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ধারন ক্ষমতার ৭০ শতাংশ প্রবেশের অনুমতি দিয়েছে আবু ধাবি স্পোর্টস কাউন্সিল। মোট দশ হাজারের বেশি দর্শক শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বসে ম্যাচ দেখতে পারবেন। বিশ্বকাপে শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে মোট ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে।