নাটোরের বাগাতিপাড়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে স্থানীয় এক মসজিদের ইমামের ওপর হামলার ঘটনার একদিন পরই তার ছোট ভাইয়ের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। পরপর দুই দিনে একই পরিবারের দুই সদস্যের ওপর হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
- কর্নাটকে স্ত্রীর পরকীয়া নিয়ে সন্দেহ, যা করলেন স্বামী
- * * * *
- এবার বিরিয়ানিতে আনুন নতুন স্বাদ, রাঁধুন কিমার দম
- * * * *
- ভাতের সঙ্গে জমবে সুগন্ধি ও ঝালঝাল সবুজ চিংড়ি
- * * * *
- রাশিয়া আগামী বছর মিয়ানমারে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ শুরু করবে
- * * * *
- কেমিক্যাল দিয়ে পাকানো কলা চেনার উপায়
- * * * *
অপরাধ
কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এলাকায় দুর্বৃত্তদের নিক্ষেপ করা ককটেল বিস্ফোরণে মন্দিরের এক পুরোহিতসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
রাজধানীর তেজগাঁও কারওয়ান বাজার নেশা করাকে কেন্দ্র করে এক পথশিশুর কাঁচের টুকরের আঘাতে আরেক কিশোর সঙ্গী নিহত হয়েছে।
বগুড়ার সারিয়াকান্দিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে চয়ন রাজভর (৪০) নামের এক কোচিং সেন্টার পরিচালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাতে উপজেলার ফুলবাড়ি বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় চয়নের ভাইসহ আরো দুজন আহত হয়েছেন।
লক্ষ্মীপুরের রামগতিতে আমির হোসেন (৫৮) নামের এক মাদক কারবারিকে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব চরকলাকোপা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জামালপুর শহরে স্ত্রীকে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টার অভিযোগে এক আইনজীবী স্বামীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) গভীর রাতে সদর উপজেলার দড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটক হওয়া ব্যক্তি হোসেন তাইফুর, যিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। নিহত তাহমিনা আক্তার তানিয়া দুই সন্তানের জননী।
রাজবাড়ীর গোয়ালন্দে এক বৃদ্ধের বিরুদ্ধে বাক প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মেয়েটির প্রতিবেশী দাদা মমিন মল্লিককে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ধর্ষক মমিন গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর বালিয়াকান্দি গ্রাম এলাকার মৃত শুকুর আলী মল্লিকের ছেলে।
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মরা গরুর মাংস বিক্রির অভিযোগে প্রায় ১০ মণ মাংস জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। এ ছাড়া অভিযুক্ত মাংস বিক্রেতা আলী আকবর গাজীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে টর্চলাইট জ্বালিয়ে হামলা চালায়।
মুন্সীগঞ্জে ২৫০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুর আড়াইটার দিকে পদ্মা সেতু (উত্তর) থানার উত্তর মেদেনীমন্ডল এলাকা থেকে তাদের আটক করে মুন্সীগঞ্জ ডিবি পুলিশ।
প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে নির্মাণাধীন একটি বাড়িতে ককটেল বিস্ফোরণ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
কুমিল্লার চান্দিনা উপজেলা ভূমি অফিসে কর্মকর্তা—কর্মচারীদের সীমাহীন দুনীর্তিতে দিশেহারা হয়ে পড়েছে জনগণ। জমির খাজনা পরিশোধ থেকে শুরু করে নামজারি পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই ঘুষ আর দুনীর্তি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বর্ণের চেইন চুরির অভিযোগ তুলে তিন নারীকে বেঁধে মারধর ও মাথার চুল কেটে দেওয়ার ঘটনা ঘটেছে।
কুমিল্লার বুড়িচং উপজেলায় বিশেষ অভিযানে ১৭৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
জয়পুরহাটের কালাই উপজেলায় পরকীয়া সন্দেহে ও পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। স্বামী হত্যার শিকার হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।
বগুড়ার শিবগঞ্জে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে খেজুর সদৃশ প্যাকেটে লুকানো ৬ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ শ্রী শংকর চন্দ্র রায় (৫৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রবিবার (১ মার্চ) ভোরে ঢাকা-রংপুর মহাসড়কের ভরিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।